শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সোশ্যাল মিডিয়ায় অপু বিশ্বাসের পোস্ট ঘিরে চমক

    সোশ্যাল মিডিয়ায় অপু বিশ্বাসের পোস্ট ঘিরে চমক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢালিউডের প্রিয় নায়িকা অপু বিশ্বাস সবসময়ই ভক্তদের নজর কাড়েন। সিনেমার পাশাপাশি সামাজিক মাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী এবার সাদা গোলাপ হাতে একগুচ্ছ ছবি শেয়ার করে নেটিজেনদের মধ্যে নতুন কৌতূহল সৃষ্টি করেছেন।

    শনিবার (২৩ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সাদা শাড়ি, রুপালি কাজ আর অভিজাত গয়নায় সাজগোজ করা কয়েকটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে কখনো মিষ্টি হাসি, কখনো স্নিগ্ধ ভঙ্গিতে ক্যামেরায় পোজ দিতে দেখা গেছে তাকে।

    ছবির ক্যাপশনে অপু লেখেন, ‘যেখানে ভালোবাসা আছে, সেখানে জীবন আছে।’

     এ পোস্টের পরই কমেন্টে ভক্তদের ভালোবাসায় ভাসছেন তিনি। অনেকে জানতে চেয়েছেন, সাদা গোলাপ কাকে উপহার দিতে চাইছেন অপু বিশ্বাস? কেউ কেউ আবার মন্তব্যে শাকিব খানের প্রসঙ্গও তুলেছেন।

    এর আগে যুক্তরাষ্ট্রে শাকিব খান ও বুবলীর কিছু ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসে ঢালিউড। তখনও নেটিজেনরা অপুর প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন। তিনি কৌশলী জবাব দিয়ে জানিয়েছিলেন নিজের অবস্থান।

    সম্প্রতি এক অনুষ্ঠানে ছেলেকে নিয়ে কথা বলতে গিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমি অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছি, কিন্তু মা হিসেবে আমার জীবনে সেদিনই সফলতা আসবে যেদিন আমি মানুষের মতো মানুষ করে আব্রামকে সবার সামনে উপস্থাপন করতে পারব।’

    ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘দর্শক-ভক্তদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা ও দোয়া পেয়েছি। আমি চাই, তারা যেন সব সময় সেই ভালোবাসা আর দোয়াতে আমাকে ভরিয়ে রাখেন।’

    উল্লেখ্য, ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ ছবির মাধ্যমে ঢালিউডে নায়িকা হিসেবে আলোচনায় আসেন অপু বিশ্বাস। এর আগে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পরবর্তী সময়ে শাকিব খানের সঙ্গে দীর্ঘ সময় সফল জুটি বেঁধে কাজ করেন, যা ঢালিউডে একসময় সবচেয়ে জনপ্রিয় নায়ক-নায়িকার জুটি হিসেবে প্রশংসিত হয়েছিল।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন