বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ওয়েব সিরিজ ‘আকা’ মুক্তি নিয়ে সব কিছু জানা গেল

ওয়েব সিরিজ ‘আকা’ মুক্তি নিয়ে সব কিছু জানা গেল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দর্শকপ্রিয় অভিনেতা আফরান নিশো এবার ওয়েব সিরিজে। তিনি জুটি বেঁধেছেন মাসুমা রহমান নাবিলার সঙ্গে। সিরিজটির নাম ‘আকা’, এবং নির্মাতা ভিকি জাহেদ সম্প্রতি হইচই প্ল্যাটফর্মে এক নাটকীয় ভিডিওর মাধ্যমে মুক্তির ঘোষণা দিয়েছেন।

জানা গেছে, আগামী ৪ সেপ্টেম্বর জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই-এ উন্মুক্ত হবে এই সিরিজ।

হইচই’র সেই ভিডিওতে দেখা গেছে, আকার মুক্তির ঘোষণা দিচ্ছেন না বলে হাতুড়ি হাতে অভিনেতা নিশো মারতে যাচ্ছেন ভিকিকে! সেখানেই ভয় পেয়ে নির্মাতা বলেন, ‘আকা আসছে সেপ্টেম্বরের ৪ তারিখ হইচইয়ে, দেখতে ভুল করবেন না।’

ন্যায়-অন্যায়, প্রতিশোধ, রহস্য-রোমাঞ্চের আবহে ৭ পর্বে তৈরি হয়েছে আকা। সিরিজটি নিয়ে নির্মাতা ভিকি বলেন, ‘আকা নির্মাণ আমার কাছে খুবই ইমোশনাল এক জার্নি। আমি এর আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি, কিন্তু এই প্রথম একটা সোশাল থ্রিলার নির্মাণ করলাম। আকার মাধ্যমে দর্শকদের সঙ্গে একটা এক্সপেরিমেন্ট করেছি। সিরিজটি প্রচারের পর আমার এক্সপেরিমেন্টের রেজাল্ট বুঝতে পারব।’

ইতিমধ্যেই বড় পর্দায় ২টি হিট সিনেমা উপহার দিয়েছেন আফরান নিশো। নতুন সিরিজটির মাধ্যমে প্রায় ৩ বছর পর ওটিটির জন্য কাজ করলেন তিনি। এ সিরিজ নিয়েও অভিনেতা বেশ আশাবাদী।

এদিকে, আকা’র মাধ্যমে প্রথমবার ওয়েব সিরিজে কাজ করলেন নাবিলা।

তিনি বলেন, আমার জন্য আকা খুবই বিশেষ কাজ। আমার প্রথম সিরিজ হিসেবে এই কাজটা করে আমি খুবই আনন্দিত। আমি সত্যিই আশা করি, দর্শকরা শুধু আমার চরিত্রটাই নয়; আকা সিরিজের গল্প, আবহ ও নির্মাণকে আপন করে নেবে।


দৈএনকে/ জে. আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন