বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

চলচ্চিত্র জগৎ ছাড়ার ইঙ্গিত দিলেন অনন্ত জলিল

চলচ্চিত্র জগৎ ছাড়ার ইঙ্গিত দিলেন অনন্ত জলিল
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মাস কয়েক আগে চিত্রনায়িকা বর্ষা ঘোষণা করেছিলেন চলচ্চিত্র জগৎ থেকে সরে দাঁড়ানোর। তিনি বলেছিলেন, সন্তানরা বড় হওয়ায় তাদের মানসিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন; সন্তানরা মা হিসেবে তাকে পর্দায় দেখে কী ভাববে, সেটি নিয়েই তার চিন্তা। সেই বিতর্কের আবহের মাঝেই এবার একই পথ বেছে নিতে পারেন তার স্বামী, চিত্রনায়ক অনন্ত জলিল। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বর্তমানে হাতে থাকা সব চলচ্চিত্র প্রকল্প শেষ করার পর হয়তো নিজের অভিনয় জীবনকে স্থগিত রাখবেন।

এ নিয়ে অনন্ত জলিল বলেন, ‘আমার ছেলেরা ইসলামিক পড়াশোনা করছে। বাবা-মা সিনেমা করে, এটা ভালো দেখায় না।’ 

অনন্ত আরও বলেন, ‘তার দুই ছেলে কোরআন শিক্ষায় মনোনিবেশ করছে। বড় ছেলে ৮ পারা হাফেজ, আর ছোট ছেলে দ্বিতীয়বারের মতো কোরআন খতম দিয়েছে।  যখন বর্ষা প্রথম প্রেগন্যান্ট হয়, তখনই আমরা নিয়ত করি আমাদের ছেলেকে আমরা মুফতি বানাবো। একটা সময়ে মদিনাতে পড়াশোনা করবো।’

সিনেমা থেকে সরে দাঁড়াবেন জলিল-বর্ষা! - banglanews24.com

এদিকে স্ত্রী বর্ষার সিদ্ধান্ত প্রসঙ্গে অনন্তের মন্তব্য, ‘যেহেতু ছেলেরা ইসলামিক ও জেনারেল- দুই লাইনেই পড়াশোনা করছে, তখন তাদের মায়ের সিনেমা করা তাদের ভালো লাগবে না। আমিও চাইব না, ওরা ইসলামিক পড়াশোনা করবে আর আমি সিনেমা করি। হাতে যে কয়টা কাজ আছে শেষ করে এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

উল্লেখ্য, অনন্ত-বর্ষা অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ ছবির কাজ ৭০ ভাগ শেষ হয়েছে বলে জানান এই নায়ক। ছবিটি শিগগিরই মুক্তির পরিকল্পনাও রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন