বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নির্মাতা ফারুকী, কন্যার খুশিতে মুখরিত পুরো পরিবার

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নির্মাতা ফারুকী, কন্যার খুশিতে মুখরিত পুরো পরিবার
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নির্মাতা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী হাসপাতালে প্রায় এক সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর শনিবার (২৩ আগস্ট) বিকেলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী সাত দিন তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এ তথ্য সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন তার স্ত্রী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

তিশা জানিয়েছেন, শনিবার বিকেল পাঁচটার দিকে ফারুকী বাসায় ফিরেছেন। ফারুকীর বাসায় ফেরার একটি ভিডিওক্লিপ তিশা তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। ক্যাপশনে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, মোস্তফা সরওয়ার ফারুকী আজ সুস্থ হয়ে বাসায় ফিরলেন। ভিডিওতে দেখা যাচ্ছে, বাবা ফারুকীকে দেখে উচ্ছ্বসিত মেয়ে ইলহাম দৌড়ে গিয়ে বাবাকে ফুল দিয়ে বরণ করছে। ছোট্ট ইলহামের সেই আনন্দঘন মুহূর্ত সত্যিই মন ছুঁয়ে যায়। 

উল্লেখ্য, গত ১৫ আগস্ট চার দিনের সফরে কক্সবাজার যান ফারুকী। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরদিন (১৬ আগস্ট) রাতে এয়ার অ্যাম্বুল্যান্সের মাধ্যমে তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হয়। পরে চিকিৎসকরা তার অ্যাপেনডিক্সের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। গত ১৭ আগস্ট বিকেলে সফলভাবে সেই অপারেশন সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর ফারুকী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এবং চিকিৎসকদের অনুমতি বাসায় ফিরেছেন। 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন