শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মাশরাফি-সাকিব-ফেরদৌস: রাজনীতির থালাপতি হওয়া ব্যর্থতার কারণ

    মাশরাফি-সাকিব-ফেরদৌস: রাজনীতির থালাপতি হওয়া ব্যর্থতার কারণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের দুই ক্রিকেট সুপারস্টার মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। মাঠে তাদের অর্জন আজ কিংবদন্তি। দেশের সব প্রান্তে এবং বিদেশেও তাদের ভক্তবৃন্দ রয়েছে। তবে মাঠের সীমানা পেরিয়ে রাজনীতিতে যখন তারা পা রাখেন, তখন সমালোচনার ঝড় ওঠে। একই ঘটনা দেখা গেছে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ-এর ক্ষেত্রেও।

    সমালোচনার মূল কারণ, তারা ক্ষমতাসীন আওয়ামী লীগের ছায়াতলে গিয়ে দাঁড়িয়েছিলেন। জনগণ বিচ্যুত নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন। যে দলটি দীর্ঘদিন ধরে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কু-শাসনের বিরুদ্ধে প্রতিবাদী না হয়ে নিজেরাই তার অংশ হয়েছিলেন। ফলে তিনজনই আজ বিতর্কিত। হয়েছেন মামলারও আসামিও।

    যখন রাজনীতিতে নাম লিখিয়ে ভারতের দক্ষিণাঞ্চল কাঁপাচ্ছেন সুপারস্টার অভিনেতা থালাপতি বিজয় তখন এই তিন তারকাসহ আরও অনেকেই বাংলাদেশি নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে চলছে চুলচেড়া বিশ্লেষণ। কেন সুযোগ থাকলেও তারা থালাপতি বিজয় হতে পারেননি, জনতার নায়ক হয়ে মুক্তির স্বপ্ন দেখাতে পারেননি- উঠছে সেই প্রশ্নও। আর তার জবাবে অনেকে দাবি করছেন, বিজয়ের সঙ্গে বাংলাদেশি তারকাদের পার্থক্যটা মূলত মেরুদণ্ডে। প্রতিবাদী মানসিকতায়।

    মুক্তির দূত হতে পারতেন মাশরাফিরা
    বাংলাদেশের মতো ক্রিকেটপ্রেমী দেশে মাশরাফি ও সাকিব চাইলে নিজেদের জনপ্রিয়তা ও ক্যারিশমা কাজে লাগিয়ে স্বাধীন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে পারতেন। দল গঠন করে জনআকাঙ্ক্ষার রাজনীতি করতে পারতেন। এতে তারা শুধু খেলোয়াড় নন, সত্যিকার অর্থেই জননেতা হয়ে উঠতে পারতেন। কিন্তু তারা তা করলেন না। তারা বেছে নিলেন ক্ষমতার ছায়া, যা তাদের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে।

    থালাপতি বিজয়ের পথচলা
    এদিকে দক্ষিণ ভারতের তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় ভিন্ন উদাহরণ হয়ে উঠেছেন। দীর্ঘদিন চচ্চিত্রের জনপ্রিয়তা ও জনভালোবাসা নিজের পুঁজি হিসেবে কাজে লাগিয়ে তিনি ‘তামিলাগা ভেত্রি কাজহাগাম’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। শুধু তাই নয়, তিনি প্রকাশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করেছেন। জনগণের অধিকার ও সামাজিক ন্যায়বিচারের প্রশ্নে তিনি শাসকদলের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখিয়েছেন।

    পার্থক্য মেরুদণ্ডে
    সোশ্যাল মিডিয়ায় অনেকেই তুলনা করছেন যে মাশরাফি ও সাকিবের সঙ্গে থালাপতি বিজয়ের। সবাই তারকা হলেও পার্থক্যটা কোথায়? অনেকে বলছেন, পার্থক্য মেরুদণ্ডে। বিজয় রাজনৈতিক ক্ষমতার সুবিধা নিতে দলে যোগ দেননি, বরং দমন-নীতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছেন। অন্যদিকে মাশরাফি ও সাকিব নিজেরা নায়ক হয়েও শাসকের দোসর হয়েছেন।

    জনগণের আক্ষেপ
    জনগণের আক্ষেপ এখানেই, ক্রিকেট ও শোবিজের মাঠে যারা কোটি হৃদয়ে আলো জ্বেলেছেন তারা রাজনৈতিক মঞ্চে গিয়ে কেন সেই আলো নিভিয়ে দিলেন? কেন তারা স্বাধীন কণ্ঠস্বর হয়ে উঠতে পারলেন না? সুযোগ তো তাদের হাতের মুঠোয় ছিল। কিন্তু সঠিক সময়ে সাহস ও সিদ্ধান্তটা তারা দেখাতে পারলেন না। তাই থালাপতি বিজয় যখন জনতার প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন দক্ষিণ ভারতে তখন বাংলাদেশে মাশরাফি-সাকিব ও ফেরদৌসরা ইতিহাসে কেবলই ক্ষমতার লোভী হয়ে রইলেন।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন