বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বিবাদ ভুলে হিরো আলম-রিয়ামনির পুনর্মিলন শ্বশুরবাড়িতে

বিবাদ ভুলে হিরো আলম-রিয়ামনির পুনর্মিলন শ্বশুরবাড়িতে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম, যে সম্প্রতি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন । আত্মহত্যার আগে তিনি তৃতীয় স্ত্রী রিয়ামনির নামে মামলা করেছিলেন, তবে পরবর্তীতে সব ভুল বোঝাবুঝি ভুলে আবারও মিলিত হয়েছিলেন। পরে কিছু কারণে রিয়ামনি হিরো আলমকে তালাক দেন। এবার আবার জানা যাচ্ছে, হিরো আলম ও রিয়ামনির মধ্যে আবারও মিটমাট হয়েছে।

হিরো আলম তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনেন, রিয়ামনি কক্সবাজারে রাত কাটিয়েছেন কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে। ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে বিষয়টি জানান হিরো আলম। এরপর রিয়া মনি হিরো আলমকে ডিভোর্স দেয়ার কথা জানান।

তবে এরইমধ্যে জানা গেল, স্ত্রী রিয়া মনির খোঁজে হিরো আলম শ্বশুরবাড়িতে গিয়ে উঠেছেন।

এখন তিনি শ্বশুরবাড়ি বরগুনার তালতলিতে রয়েছেন। রিয়া মনির দেখা পেয়েছেন এবং তার সঙ্গে মিটমাটও হয়েছে বলে জানালেন আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর। 
 
হিরো আলম নিজেই একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বরগুনা যাওয়ার কথা।

তিনি তার শ্বশুরবাড়িতে উঠেছেন। রিয়া মনির সঙ্গে যে ঝামেলা ছিল তা মিটমাট হয়ে গেছে। দুজন একসঙ্গে থাকার কথাও জানিয়েছেন।

এর আগে তালাকের ঘটনা অস্বীকার করে হিরো আলম বলেন, ‘রিয়ামনি আমার সঙ্গে প্রতারণা করেছে। আমি ম্যাক্স অভি এবং রিয়ামনির নামে মামলা করব। আমার স্ত্রী হয়ে সে অনৈতিক সম্পর্ক করেছে অভির সঙ্গে, আমি তাদের হাতে-নাতে ধরেছি।’


দৈএনকে/ জে. আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন