শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ডিএসইতে তিন কার্যদিবস পর লেনদেন হাজার কোটার নিচে

    ডিএসইতে তিন কার্যদিবস পর লেনদেন হাজার কোটার নিচে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (বুধবার) সূচকের পতনের সঙ্গে লেনদেনও কমেছে। এক্সচেঞ্জটির তিনটি সূচক কমেছে, আর দিনভর বিক্রেতার চাপ থাকলেও কাঙ্ক্ষিত ক্রেতা না পাওয়ায় অধিকাংশ সিকিউরিটিজের বাজারদর হ্রাস পেয়েছে।

    এদিন টানা তিন কার্যদিবস পর হাজার কোটা টাকার কম লেনদেন হয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে।

    বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪৪৩ পয়েন্টে অবস্থান নিয়েছে। আগের দিনশেষে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৪৪৮ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে ২ হাজার ১১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন শেষে সূচকটি ২ হাজার ১২৩ পয়েন্টে ছিল। এ ছাড়া, ডিএসই শরিয়াহ সূচক প্রায় ২ পয়েন্ট কমে ১ হাজার ১৮৯ পয়েন্টে অবস্থান নিয়েছে। আগের কর্মদিবস শেষে সূচকটি এক হাজার ১৯০ পয়েন্টে ছিল।

    বুধবার (২৭ আগস্ট) ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে মাত্র ১৫৮টির। বিপরীতে কমেছে ১৭৪টির। তবে ৬২টির দর অপরিবর্তিত ছিল।

    এক্সচেঞ্জটিতে আজ মোট ৯৭১ কোটি ৫৩ লাখ টাকা সিকিউরিটিজ লেনদেন হয়েছে। আগের দিন ১ হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল, যা গত বছরের ১১ আগস্টের পর সর্বোচ্চ। গত রোববার ও সোমবার এক্সচেঞ্জটিতে যথাক্রমে ১ হাজার ২০০ কোটি ২৬ লাখ এবং ১ হাজার ১৭৭ কোটি ৭৭ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়।

    লেনদেন বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ২২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকালও ৪২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ার মাধ্যমে ব্যাংকটি ডিএসইতে লেনদেন বৃদ্ধিতে সর্বোচ্চ ভূমিকা রেখেছিল।

    অন্য পুঁজিবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই আজ ৪১ দশমিক ৮৫ পয়েন্ট কমেছে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৪৩ প্রতিষ্ঠানের মধ্যে ১০৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৫টির এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। ১৫ কোটি ৬৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৫ কোটি ১ লাখ টাকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন