বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ঘনিষ্ঠ দৃশ্য করতে গিয়ে চিৎকার করেন ঐশ্বরিয়া

ঘনিষ্ঠ দৃশ্য করতে গিয়ে চিৎকার করেন ঐশ্বরিয়া
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বলিউডের স্মরণীয় রোমান্টিক ছবি ‘হামারা দিল আপকে পাস হে’-তে অনিল কাপুর ও ঐশ্বরিয়া রায়ের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। তবে ছবির এক ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং চলাকালীন ঘটে গিয়েছিল অপ্রত্যাশিত ঘটনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বেডরুম সেটে শুটিং চলাকালীন অনিল কাপুর নির্দেশ অনুযায়ী ঘনিষ্ঠ দৃশ্যে এগোলে হঠাৎ চিৎকার করে ওঠেন ঐশ্বরিয়া। সঙ্গে সঙ্গে শুটিং থেমে যায় এবং সেটে স্তব্ধতা নেমে আসে। ঐশ্বরিয়া তখন দ্রুত মেকআপ রুমে চলে যান। টিমের অনেকেই তখন হতবাক। কি হয়েছিল কেউই কিছু বুঝতে পারছিলেন না। সেই রহস্য আজও কাটেনি।

জানা গেছে, ঐশ্বরিয়ার সেই চিৎকার শুধু একজন নতুন অভিনেত্রী হিসেবে ঘাবড়ে যাওয়ার জন্য ছিল না। বরং দৃশ্যটির প্রকৃতি এবং সেটে অনিলের অতিরিক্ত ঘনিষ্ঠতা তার অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। যদিও পরে পেশাদারিত্বের জায়গা থেকে তিনি দৃশ্যটি শেষ করেন। তবে সেই প্রথম রিঅ্যাকশন আজও রয়ে গেছে বি-টাউনের আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনিল কাপুরকেও দীর্ঘদিন এই দৃশ্য নিয়ে অস্বস্তিতে ভুগতে হয়েছে।

ঘটনাটি ঘটে ২০০০ সালে যখন ঐশ্বরিয়া রায় বলিউডে একদমই নতুন। ‘তাল’ সিনেমায় প্রশংসা পেলেও তখনও তিনি পুরোপুরি গ্ল্যামার ও বাস্তবতার ভারসাম্যে মানিয়ে নিতে ব্যস্ত। ঘনিষ্ঠ দৃশ্যে অস্বস্তি ছিল তখনকার ঐশ্বরিয়ার জন্য স্বাভাবিক।

ঘনিষ্ঠ দৃশ্য করতে গিয়ে কেন চিৎকার করে ওঠেন ঐশ্বরিয়া, আজও রহস্য

অন্যদিকে অনিল কাপুর তখন ৯০ দশকের প্রতিষ্ঠিত সুপারস্টার। তার সঙ্গে রোমান্টিক দৃশ্যে জুটি বাঁধা ছিল ঐশ্বরিয়ার ক্যারিয়ারের বড় সুযোগ।

জানা যায়, এই ছবির পরিচালক সতীশ কৌশিক মূলত অন্য কাউকে খুঁজছিলেন অনিলের বিপরীতে। প্রথমদিকে ঐশ্বরিয়াকে নিতে নারাজ ছিলেন তিনি। কিন্তু অনিল কাপুর নিজেই নাকি পরিচালককে বলেন, ‌‘ঐশ্বরিয়া-ই পারফেক্ট। ওকে একবার সুযোগ দাও।’


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন