শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আমি বিমানের ফ্রি টিকিটের জন্য বিয়ে করি নাই - টয়া

    আমি বিমানের ফ্রি টিকিটের জন্য বিয়ে করি নাই - টয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা চৌধুরী টয়া ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ । একসঙ্গে অভিনয়ের মধ্য দিয়ে তাদের পরিচয়, তারপর বন্ধুত্ব গড়ে ওঠে, এবং শেষমেশ তারা সরাসরি বিয়ের পিঁড়িতে বসেন।

    দুজনেই অভিনয়শিল্পী হলেও শাওনের আরেকটি পরিচয়, তিনি বিমানের কেবিন ক্রু। ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি তারা বিয়ে করেন, সে হিসেবে দাম্পত্য জীবনের প্রায় পাঁচ বছর পার করে দিয়েছেন। কেবিন ক্রু হবার কারণে মাসের প্রায় ২০ দিন দেশের বাহিরে থাকতে হয় শাওনকে। যদিও এসব নিয়ে বিয়ের আগেই তাদের কথাবার্তা হয়েছে।

    সম্প্রতি দাম্পত্য জীবনের নানা ঘটনা নিয়ে কথা বলেন শাওন-টয়া। সেখানেই এক ফাঁকে অভিনেত্রী বলে বসেন, আমি বিমানের ফ্রি টিকিটের জন্য বিয়ে করিনি। 

    এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শাওন বলেন, ৬ মাসের সম্পর্কের মধ্যে সে (টয়া) জেনেছে আমাকে কোন কোন দেশে যেতে হয়। কত দিন থাকতে হয়। যাওয়ার প্রক্রিয়া কী। গেলে কোথায় থাকি। ফ্রি কোনো টিকিট পাই কি না। পাইলে বছরে কতটা ফ্রি টিকিট পাই। আমি তাকে সবই বুঝিয়ে বলি। এছাড়া আমরা ডিসকাউন্টে টিকিট পাই। সেই টিকিট নিয়েই টয়া একদিন জানতে চায় টিকিট পেলে কারা যেতে পারেন।

    এবার কারা যেতে পারে সেই প্রশ্নের উত্তরে শাওন বলতে থাকেন, ফ্রি টিকিট পেলে মা, বাবা, সন্তান ও স্ত্রী যেতে পারে। স্ত্রী বলার পরে ওর চোখটা বড় হয়ে গেছে। তখনই আমি বুঝছি এই মেয়ে বিয়ের জন্য ইয়েস বলবে। 

    তখন পাল্টা টয়া বলেন, আমি বিমানের ফ্রি টিকিটের জন্য বিয়ে করি নাই।

    টয়ার মতে, তিনি ঘুরতে খুবই পছন্দ করেন। তিনি মনে করতেন, স্বামী বছরের বেশি ভাগ সময় বিমানেই থাকলে, ঘোরাঘুরির জন্য স্ত্রী হিসেবে তার কাছে মনে হবে বাড়তি পাওয়া।

    এরপর হাসতে হাসতে এই অভিনেত্রী বলেন, যখন দেখলাম সে কখনো কখনো ৪-৫ দিন টানা বাইরে থাকে। সেই সময়টা বা বিভিন্ন সময় তারা চাইলে স্ত্রীদের নিয়ে ঘুরতে পারে। আমি ঘুরতে পছন্দ করি। তখন মনে হলো এই ছেলেটার সঙ্গে ঘোরাঘুরি তো সহজ। লাইফটাও সহজ হয়ে যাবে। ও কোথাও গেলে আমিও ওর পিছু পিছু কোথাও চলে যাব। এটা যে ফ্রি টিকিটের জন্য, তেমনটা নয়। কারণ, বিয়ের ৫ বছরেও এখনো কোনো ফ্রি টিকিট পাইনি।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন