শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ১ ধাপ পেছালো চট্টগ্রাম বন্দরের অবস্থান

    ১ ধাপ পেছালো চট্টগ্রাম বন্দরের অবস্থান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম বন্দর কনটেইনার পরিবহনে উন্নতি সত্ত্বেও বিশ্ব সেরা ১০০ বন্দরের তালিকায় এক ধাপ পিছিয়ে পড়েছে। লন্ডনভিত্তিক শিপিং সংস্থা ২০২৪ সালের কনটেইনার পরিবহনসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এই র‍্যাঙ্কিং প্রকাশ করেছে।

    শনিবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই তালিকা প্রকাশ করে।

    তালিকায় বর্তমানে চট্টগ্রাম বন্দরের অবস্থান ৬৮তম। আগের বছর তালিকায় ৬৭তম অবস্থানে ছিল চট্টগ্রাম বন্দর। বাংলাদেশে শুধু চট্টগ্রাম বন্দরই প্রতিবছর ১০০ বন্দরের তালিকায় স্থান পাচ্ছে। সমুদ্রপথে দেশের কনটেইনার পরিবহনের ৯৯ শতাংশ এই বন্দর দিয়ে হয়।

    প্রকাশনায় বলা হয়েছে, ২০২৪ সালে চট্টগ্রাম বন্দর ৩২ লাখ ৭৫ হাজার টিইইউস কনটেইনার পরিবহন করেছে। ২০২৩ সালে পরিবহন হয়েছিল ৩০ লাখ ৫০ হাজার টিইইউস। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে কনটেইনার পরিবহন ৭ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে। কনটেইনার পরিবহন বাড়লেও বৈশ্বিক বন্দরগুলোর তুলনায় না বাড়ায় পিছিয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। তবে এ তালিকা দিয়ে বন্দরে সেবার মান বিচার করা হয় না। বিশ্বের কোন বন্দর কত কনটেইনার পরিবহন করেছে, তার তুলনা করে তালিকা প্রকাশ করা হয়।

    চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, বৈশ্বিক তালিকার বিষয়ে শিপিংবিষয়ক সংবাদমাধ্যমটি আনুষ্ঠানিকভাবে আমাদের জানায়নি। তারা আমাদের অফিসিয়াল জানানোর পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হবে।

    প্রকাশনা অনুযায়ী, শীর্ষ তালিকায় স্থান পাওয়া ১০০টি বন্দরে গত বছর ৭৪ কোটি ৩৬ লাখ একক কনটেইনার ওঠানো-নামানো হয়েছে। ২০২৩ সালের তুলনায় এসব বন্দরে গড়ে কনটেইনার পরিবহন বেড়েছে প্রায় ৮ শতাংশ। তালিকায় শীর্ষে রয়েছে চীনের সাংহাই বন্দর। গত বছর বন্দরটি দিয়ে ৫ কোটি ১৫ লাখ একক কনটেইনার পরিবহন হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর বন্দর। সিঙ্গাপুর বন্দরে গত বছর পরিবহন হয়েছে ৪ কোটি ১১ লাখ একক কনটেইনার। সবার শেষে, অর্থাৎ ১০০তম স্থানে রয়েছে চিলির সান অন্তোনিও বন্দর। এই বন্দর দিয়ে কনটেইনার পরিবহন হয়েছে ১৮ লাখ ইউনিট।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন