শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • প্রভার বড়পর্দার যাত্রা শুরু

    প্রভার বড়পর্দার যাত্রা শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আলোচিত ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বড়পর্দায় পা রাখছেন।প্রথমবারের মতো তিনি একসঙ্গে দুটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন, যার নাম ‘দুই পয়সার মানুষ’ এবং ‘দেনা পাওনা’। উভয় সিনেমাই সরকারি অনুদানপ্রাপ্ত।

    দীর্ঘ দুই দশকের অভিনয় ক্যারিয়ারে প্রভা আগে কখনো সিনেমায় কাজ করেননি। বিভিন্ন সময়ে প্রস্তাব পেলেও ফিরিয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে  প্রভা বলেন, অনেকবার সিনেমায় কাজের অফার পেয়েছি। কোনো কোনো ক্ষেত্রে রিহার্সেলও করেছি, কিন্তু শেষ পর্যন্ত ছবিতে কাজ করা হয়নি। পরিবারের পক্ষ থেকেও এক ধরনের ভয় ছিল সিনেমায় নামলে পড়াশোনাটা হয়তো আর শেষ হবে না। পরে যখন নিজে সিদ্ধান্ত নিতে শুরু করি, তখন ভালো গল্প পাচ্ছিলাম না। তাই এতদিন সিনেমায় কাজ করা হয়নি।

    তিনি আরও যোগ করেন, অভিনয়শিল্পী হিসেবে অন্তত একটা সিনেমায় কাজ করা দরকার বলে মনে হয়েছে। ক্যারিয়ারে একটি ছবিও থাকবে না এটা মানা যায় না। তাই এবার যখন ভালো গল্পের সুযোগ এসেছে, ভেবেছি এটাই সঠিক সময়।

    প্রসঙ্গত, ‘দুই পয়সার মানুষ’ সিনেমাতে প্রভাকে দেখা যাবে একজন আইন বিভাগের শিক্ষার্থীর চরিত্রে। সেখানে তার সঙ্গে আছেন জনপ্রিয় অভিনেতা এবিএম সুমন। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’ সিনেমাতে তিনি অভিনয় করছেন ‘নিরুপমা’ চরিত্রে, যেখানে তার বিপরীতে আছেন ইমন।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন