বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বিশেষ অবদানে সম্মানিত অপু বিশ্বাস

বিশেষ অবদানে সম্মানিত অপু বিশ্বাস
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ মেইল২৪.নিউজ-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

গত শনিবার (৩০ আগস্ট) রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় নিউজ পোর্টাল বাংলাদেশ মেইল২৪.নিউজ-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেইল২৪.নিউজ-এর প্রতিনিধি, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মডেল এবং বিনোদন জগতের অভিনয়শিল্পীরা।

বাংলাদেশ মেইল২৪.নিউজ এর সম্পাদক এম এ রাশেদ তালুকদারের সভাপতিত্বে এবং স্টাফ রিপোর্টার মো. জাহেরুল ইসলামের সঞ্চালনায় দিনব্যাপী এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেইল২৪.নিউজ এর প্রধান সম্পাদক ও প্রকাশক এ বি জিয়াউদ্দিন হোসেন এবং প্রধান আলোচক ছিলেন এখন টেলিভিশনের গবেষক মেজবাহ য়াযাদ।
 
দিনব্যাপী আয়োজনে কেক কাটা, আলোচনা সভা, প্রতিনিধিদের সম্মেলন ও গুণীজন সংবর্ধনার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
 
বাংলাদেশ মেইল২৪.নিউজের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী, প্রতিনিধি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদান রাখার জন্য বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করেন অপু বিশ্বাস।

প্রসঙ্গত, মিডিয়া ও সাংস্কৃতিক অঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন সামিরা ইসলাম রুনা, জান্নাতুল অনন্য অপ্সরা ও শরীফ সিরাজ।


দৈএনকে/ জে. আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন