বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ভক্তদের স্বপ্ন পূরণ: একসঙ্গে শাহরুখ-রানি

ভক্তদের স্বপ্ন পূরণ: একসঙ্গে শাহরুখ-রানি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দীর্ঘদিন পর স্ক্রিনে ফের মিলিত হলেন বলিউডের প্রিয় জুটি শাহরুখ খান ও রানি মুখার্জি। তাদের নতুন রিয়েল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এই রিলসটি ভক্তদের মনে করিয়ে দিচ্ছে তাদের পুরনো সিনেমার জনপ্রিয় মুহূর্তগুলো। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শাহরুখ সোমবার (১ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেন, যেখানে তার সঙ্গে দেখা যায় রানিকে। ভিডিওতে দেখা যায়, তারা একসাথে ন্যাশনাল অ্যাওয়ার্ড জয় উদযাপন করছেন এবং ‘তু পেহলি তু আখেরি’ গানটিতে নাচছেন। গানটি মূলত শাহরুখের ছেলে আরিয়ান খানের পরিচালিত আসন্ন ওয়েব সিরিজ এর জন্য তৈরি।

এ বছর এই দুই অভিনেতা তাদের প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছেন। শাহরুখ ‘জওয়ান’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা, আর রানি ‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হন। এই রিইউনিয়ন ভিডিওতে তাদের অর্জন উদযাপন এবং অতীতের রোমান্টিক মুহূর্তের প্রতি শ্রদ্ধা উভয়ই ফুটে উঠেছে। 

শাহরুখ ভিডিওতে নীল সোয়েটার এবং ডেনিম পরিধান করেছেন, আর রানি ছিলেন সাদা ক্রপ টপ ও ধূসর জিন্সে। তাদের যুগলবন্দি দৃশ্য ভক্তদের মনে পুরোনো দিনের সিনেমার জাদু ফিরিয়ে এনেছে। অনেক ভক্ত কমেন্টে লিখেছেন, সত্যিই এই রিইউনিয়ন  আশা করিনি, এবং দীর্ঘ সময় পরে দুজনকে একসঙ্গে দেখছি। 

দীর্ঘদিন পর একসঙ্গে দেখা গেল শাহরুখ-রানিকে 

প্রসঙ্গত, একসঙ্গে বলিউডের একাধিক বক্সঅফিস হিট সিনেমায় অভিনয় করেছেন  শাহরুখ এবং রানি। তাদের একসঙ্গে দেখা গেছে ‘চালতে চালতে’, ‘কাভি খুশি কাফি গম’, ‘পেহলি’ এবং ‘ভীর জারা’ মতো সিনেমায়। 


দৈএনকে/ জে. আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন