শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বন্ধু ওরিকে স্বামী পরিচয় দিলেন জাহ্নবী কাপুর!

    বন্ধু ওরিকে স্বামী পরিচয় দিলেন জাহ্নবী কাপুর!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর কি সত্যিই বিবাহিত? সম্প্রতি নিজেই এমন দাবি করে চমকে দিয়েছেন অনুরাগীদের। এ বিষয় নিয়ে নেটিজেনেদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে যে, জাহ্নবী বিবাহিত হলে বনি কাপুরের জামাই কে?

    ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বলি অভিনেত্রী তার ‘স্বামী’ হিসেবে পরিচয় দিয়েছেন তার কাছের বন্ধু এবং ইন্টারনেট সেনসেশন ওরহান অবাত্রামণিকে। যিনি বি-টাউনে ‘ওরি’ নামে পরিচিত। তাদের একসঙ্গে পার্টি করতে, ছুটি কাটাতে বা রেস্টুরেন্টে প্রায়ই দেখা যায়। 

    এক সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছেন, তিনি যখন বিদেশে থাকেন তখন প্রায়ই অপ্রত্যাশিত প্রেমের প্রস্তাব পান। এমন পরিস্থিতি এড়াতে, ‘আমি বিবাহিত’— এই অজুহাত ব্যবহার করেন তিনি। একবার তো এমনও ঘটেছে, এক অস্বস্তিকর মুহূর্তে ওরিকেই নিজের স্বামী বলে পরিচয় দিয়েছেন।

    সম্প্রতি ‘পারাম সুন্দরী’র প্রচারে জনপ্রিয় সিরিজ ‘স্পিড ডেটিং’-এ সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অংশ নেন জাহ্নবী কাপুর। সেখানে তিনি অকপটে ভাগ করে নেন তার ব্যক্তিগত জীবন, প্রেমের অভিজ্ঞতা এবং প্রথম ডেটের স্মৃতিময় অনুভূতি।

    আলোচনার এক মজার মুহূর্তে তাকে প্রশ্ন করা হয়— প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিতে গিয়ে সবচেয়ে অদ্ভুত অজুহাত কী ব্যবহার করেছেন? হেসে জাহ্নবী জানান, একবার তিনি তার ঘনিষ্ঠ বন্ধু ওরিকে ‘স্বামী’ বলে পরিচয় দিয়েছিলেন, যাতে কেউ তাকে প্রেমের প্রস্তাব না দেন।

    তার কথায়, ‘অনেকবার বলেছি, আমি বিবাহিত। বেশির ভাগ সময়ে এমন পরিস্থিতি ভারতের বাইরে ঘটে। LA-তে অনেক ওয়েটার আমাকে তাদের ফোন নম্বর দিতেন, বা এমন কিছু আনতেন যা আমি আদৌ অর্ডার করিনি। একবার আমি ওরির সঙ্গে ছিলাম, তখন বলেছিলাম— ও আমার স্বামী।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন