বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

অনলাইনে ছড়িয়ে পড়া ছবি, ক্ষেপে গেলেন সোনাক্ষী সিনহা

অনলাইনে ছড়িয়ে পড়া ছবি, ক্ষেপে গেলেন সোনাক্ষী সিনহা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বলিউড এর জনপ্রিয়  অভিনেত্রী সোনাক্ষী সিনহার ছবি ব্যবহার করে অনলাইনে ব্যবসা চালাচ্ছিলেন একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান। বিষয়টি দেখে ভীষণ রেগে গিয়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন।

সম্প্রতি বিভিন্ন ই-কমার্সের ওয়েবসাইটে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে নিজের ছবি দেখে রীতিমতো চমকে যান সোনাক্ষী। তারপরেই নিজের ইনস্টাগ্রামে এমন পোস্ট করেন তিনি। 

সেখানে অভিনেত্রী লিখেন, আমি নিজে প্রায়শই অনলাইনে কেনাকাটা করার করায় এ ঘটনা আমার চোখে পড়ে। এটা কীভাবে সম্ভব? কোনো অনুমতি ছাড়া কারও ছবি কীভাবে ব্যবহার করা সম্ভব? এটা নিতান্তই একটা সৌজন্য, এবং তা বজায় রাখা উচিত।

তিনি আরও লিখেন, যে কোনো কারো ছবি এভাবে ব্যবহার করার আগে অনুমতি নেওয়া প্রয়োজন। ঠিক সেভাবেই আমার ছবিগুলো ব্যবহারের আগে অবশ্যই আমার অনুমতি নেওয়া প্রয়োজন ছিল। এই ঘটনাটা আমি মেনে নিতে পারছি না।

সোনাক্ষী একইসঙ্গে তার পোস্টে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে আরও লেখেন, যখন একজন শিল্পী কোনো পোশাক বা গয়নায় সেজে ওঠে তখন তার যথাযথ কৃতিত্ব সংশ্লিষ্ট ব্র্যান্ডকে দেওয়া হয়। এভাবে ছবি ব্যবহার করলে তা থেকে মানুষের ধারণা হবে সেই ছবিগুলো আপনার ব্র্যান্ডের। মানুষের মধ্যে কোনো ভ্রান্ত ধারণা তৈরি হওয়ার আগে সচেতন হন। শুধু তাই নয় আমি আইনি পদক্ষেপ নেওয়ার আগে আমার ছবিগুলো আপনাদের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলুন। নাহলে আমাকে অন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে।


দৈএনকে/ জে. আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন