বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

তাহসানের বাবা হওয়ার গুঞ্জন, জানা গেল সত্য কি

তাহসানের বাবা হওয়ার গুঞ্জন, জানা গেল সত্য কি
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও উপস্থাপক তাহসান খান বর্তমানে তাঁর ক্যারিয়ারের রজতজয়ন্তী উদযাপন নিয়ে ব্যস্ত। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কোলে এক নবজাতকের ছবি পোস্ট করেছেন, যা ভাইরাল হয়ে গেছে। ছবির সঙ্গে যুক্ত অভিযোগ অনুযায়ী, শিশুটি তাহসান ও তার পার্টনার রোজার সন্তান, এবং তারা সম্প্রতি বাবা-মা হয়েছেন। এই ঘটনায় ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ছবিটি সোশ্যালে ছড়িয়ে পড়লে বেশ বিব্রতকর বোধ করেন এই গায়ক।সোশ্যালে এভাবে কোনো কিছু যাচাই-বাছাই না করে ছড়িয়ে দেওয়া নিয়েও খানিক মনঃক্ষুণ্ন হন এ গায়ক।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তাহসান দেশের একটি গণমাধ্যমকে বলেন, এই ছবিটা তিন বছর আগের এবং কোলের শিশুটা আমার এক ছোট ভাইয়ের। তখন ওর বাচ্চাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। এটা তখনকারই ছবি।

এদিকে সংগীত জীবনের ২৫ বছর উপলক্ষে সেপ্টেম্বরে মাসব্যাপী অস্ট্রেলিয়ায় কনসার্ট করবেন তাহসান।

প্রসঙ্গত, চার মাসের পরিচয়ে চলতি বছরের ৫ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন সংগীত ও অভিনয়শিল্পী তাহসান রহমান খান।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন