বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সালমান শাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে গাইবেন আগুন

সালমান শাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে গাইবেন আগুন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকাই সিনেমার ইতিহাসে এমন কিছু মুখ রয়েছেন, যাঁরা অল্প সময়েই হয়ে উঠেছেন কিংবদন্তি। সালমান শাহ তেমনই এক নাম—মাত্র চার বছরের ক্যারিয়ার, কিন্তু তার মধ্যেই দর্শকদের মনে স্থায়ী আসন গড়ে নিয়েছেন। তার অভিনয়, ফ্যাশন সেন্স ও স্টাইল আজও অনুপ্রেরণা বর্তমান প্রজন্মের কাছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সবাইকে বিস্মিত করে না ফেরার দেশে চলে যান নায়ক সালমান শাহ। মৃত্যুর এত বছর পরও দর্শক হৃদয়ে আজও বেঁচে আছেন ঢালিউডের হার্টথ্রব নায়ক সালমান শাহ। 

জনপ্রিয় এই নায়কের স্মরণে তার অভিনীত গান আর সিনেমা দিয়ে সাজানো হয়েছে বৈশাখী টেলিভিশনের পর্দা। ৬ সেপ্টেম্বর, সকাল ৮টা ২০ মিনিটে ‘বৈশাখী সকালের গান’ অনুষ্ঠানে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের কয়েকটি গান গাইবেন কণ্ঠশিল্পী আগুন।

প্রচার হবে সালমান শাহ অভিনীত দুটি সিনেমা। সকাল ১০টায় রয়েছে সালমান শাহ, মৌসুমী, আনোয়ারা, রাজীব অভিনীত ‘অন্তরে অন্তরে’। দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে সালমান শাহ, শাহনাজ, শাবনূর,শাবানা, আলমগীর অভিনীত ‘সত্যের মৃত্যু নেই’। 

একজন কালজয়ী নায়ক সালমান শাহ

দুপুর ১টায় রয়েছে আসিন জাহানের উপস্থাপনায় শুধু সিনেমা গান। অনুষ্ঠানটি সাজানো হয়েছে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় কিছু গান দিয়ে। এর মধ্যে রয়েছে সালমান শাহ ও মৌসুমী অভিনীত তুমুল জনপ্রিয় চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত, সালমান শাহ-শাবনূর অভিনীত  তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের ঠিকানা, স্বপ্নের নায়ক, বিক্ষোভ, এবং মহামিলন চলচ্চিত্র। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নিকোলাস হীরা।


দৈএনকে/ জে,আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন