শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জয়ের ফেসবুক পোস্টে সারজিস আলম, শুরু হলো তর্ক বিতর্ক

    জয়ের ফেসবুক পোস্টে সারজিস আলম, শুরু হলো তর্ক বিতর্ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শাহরিয়ার নাজিম জয় ছোট ও বড় পর্দার বহুমুখী তারকা শুধু অভিনয়ে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় থাকার জন্য পরিচিত। নানা ইস্যুতে অকপটে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবার তিনি আলোচনায় এসেছেন পঞ্চগড় ও সারজিস আলম সম্পর্কিত একটি ফেসবুক পোস্টের মাধ্যমে।

    শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, পঞ্চগড় দিনাজপুরের মানুষেরা একজন কাজ করে সাতজন খায়। দুষ্ট লোক কম। সফল হওয়ার রেটিং কম তবে যে সফল হয়, সে সরাসরি সারজিস আলম হয়ে যায়।

    তার এই মন্তব্যকে অনেকেই হাস্যরস হিসেবে নিয়েছেন। পোস্টের নিচে নানারকম প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ লিখেছেন, ভাই আমাদের ভোলা নিয়ে কিছু লেখেন। 

    আবার কেউ বলেছেন, ঠিকই বলেছেন। তবে সমালোচনার সুরও শোনা গেছে কারও কারও মন্তব্যে। কেউ প্রশ্ন তুলেছেন, প্রশংসা করলেন না বদনাম?

    এদিকে জয়ের এই পোস্টকে ঘিরে ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় উঠেছে।

    উল্লেখ্য, শাহরিয়ার নাজিম জয়কে সর্বশেষ দেখা গেছে তার নির্মিত সিরিজ ‘পাপ কাহিনি’-তে। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। ঈদুল আজহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনে মুক্তি পেয়েছিল সিরিজটি।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন