বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ব্যাচেলর পয়েন্টে নেহালের প্রত্যাবর্তন, কাবিলা-পাশাদের সঙ্গে মিলন

ব্যাচেলর পয়েন্টে নেহালের প্রত্যাবর্তন, কাবিলা-পাশাদের সঙ্গে মিলন
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রথম দুটি সিজনে নেহাল চরিত্রে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব। কাবিলা, হাবু, পাশা ও শুভদের সঙ্গে নেহাল চরিত্রটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল।

তবে তৃতীয় ও চতুর্থ সিজনে নেহাল চরিত্রটি থাকেনি, যা অনেক দর্শকই মিস করেছেন। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার সিজন ৫-এ ফিরছেন নেহাল। আসন্ন পর্বগুলোতে দর্শকরা তৌসিফ মাহবুবকে নেহাল চরিত্রে আবারও দেখতে পাবেন।

মঙ্গলবার (৯ সেপ্টম্বর)  বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। যেখানে তৌসিফ মাহবুবসহ উপস্থিত ছিলেন কাজল আরেফিন অমি, বঙ্গের চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান মঞ্জুসহ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অন্যান্য শিল্পীরা।

বর্তমানে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বুম ফিল্মের ইউটিউব ব্যাচেলর পয়েন্ট সিজন ৫। এছাড়া প্রতিমাসের দ্বিতীয় বৃহস্পতিবার বঙ্গের ওটিটি প্ল্যার্টফমে একসঙ্গে আটপর্ব করে দেখা যাচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন