শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মেয়ের প্রথম জন্মদিনে দীপিকার খুশির মুহূর্ত

    মেয়ের প্রথম জন্মদিনে দীপিকার খুশির মুহূর্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দেন এবং নাম রেখেছিলেন ‘দুয়া’। এক বছর পেরিয়ে মেয়ের প্রথম জন্মদিনে দীপিকা মেয়েকে উপহার দিয়েছেন বিশেষ কিছু, যা ভক্তদের মধ্যে খুশির সৃষ্টি করেছে।

    মেয়ের জন্মদিনে বাড়িতেই একটি কেক তৈরি করে ছোট্ট আয়োজন করেছিলেন দীপিকা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করতে দেখা গেল অভিনেত্রীকে।

    অভিনেত্রী একটি কেকের ছবি পোস্ট করে লেখেন, ‘আমার ভালোবাসার ভাষা? আমার মেয়ের প্রথম জন্মদিনে কেক তৈরি করাই আমার ভালোবাসা।’ পোস্টে যে চকলেট কেকের ছবি দেখতে পাওয়া গেছে, সেটিই মেয়ের জন্য নিজের হাতে তৈরি করেছিলেন অভিনেত্রী। দীপিকার এই পোস্টে কমেন্ট করে বহু মানুষ দুয়াকে নিজের ভালোবাসা জানিয়েছেন এবং জন্মদিনের শুভেচ্ছাবার্তা দিয়েছেন।
     
    ফুলে ভরা কেকের ছবিতে একজন লেখেন, ‘ভীষণ ভীষণ মিষ্টি। অন্য একজন লিখেছেন, মায়ের তরফ থেকে মেয়ের জন্য এত সুন্দর উপহার আর হতে পারে না।’ তৃতীয় একজন লিখেছেন, ‘ছোট্ট দুয়ার আপনি মিষ্টি মা।’ তবে কেকের ছবি পোস্ট করলেও মেয়ের মুখ এখনো প্রকাশ্যে আনেননি দীপিকা পাড়ুকোন। ছোট্ট দুয়াকে দেখার জন্য ভীষণ উৎসুক ভক্তরা।

    যদিও কিছুদিন আগে দীপিকার কোলে বসে থাকা একটি ছোট্ট মেয়ের ভিডিও ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। বিনা অনুমতিতে ছবি তোলায় ভীষণ রেগে গিয়েছিলেন অভিনেত্রী। তবে নায়িকার কোলে বসে থাকা ছোট্ট মেয়েটি দুয়া কিনা সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

    প্রসঙ্গত, ফারহান আখতারের ‘ডন ৩’ ছবিতে অভিনয় করবেন রণবীর সিং। জানা গেছে, এই ছবিতে নাকি শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনকেও দেখা যাবে। অন্যদিকে দীপিকা সর্বশেষ অভিনয় করেছিলেন রোহিত শেট্টি পরিচালিত ‘সিংহাম এগেন’ ছবিতে।
     
    তাছাড়া সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ ছবি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন দীপিকা। দীপিকার ৮ ঘন্টা কাজের দাবি মানতে নারাজ ছিলেন পরিচালক। পরবর্তী সময়ে এই বিষয়টি নিয়ে উত্তাল হয়েছিল গোটা ইন্ডাস্ট্রি। আগামী দিনে শাহরুখ খানের ‘কিং’ ছবিতে হয়তো দীপিকা পাড়ুকোনকে অভিনয় করতে দেখা যেতে পারে বলে গুঞ্জন ভাসছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন