শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মাদক কাণ্ড, সাফা কবিরের প্রতিক্রিয়া সামনে

    মাদক কাণ্ড, সাফা কবিরের প্রতিক্রিয়া সামনে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন। দুর্দান্ত অভিনয় সত্ত্বেও, গত বছরের শেষ দিকে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজন অভিনেত্রীর সঙ্গে তারও নাম উঠে আসে। অভিযোগ অনুযায়ী, হোয়াটসঅ্যাপের একটি বিশেষ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদক সংগ্রহের কথা বলা হয়েছিল। এ বিষয়ে তখন পুরোপুরি চুপ ছিলেন সাফা কবির।

    এ অভিনেত্রী তখন বিষয়টি নিয়ে কথা বলা বন্ধ রাখা ছাড়াও সোশ্যাল মিডিয়া থেকেও আড়ালে চলে যান। তখন বিষয়টি নিয়ে অনেক চর্চা হয়। তবে এবার এ নিয়ে মুখ খুললেন সাফা কবির। জানিয়েছেন, তাকে জড়িয়ে মাদককাণ্ডের কথা দাবি করার পর ক্যারিয়ারে ব্যাপক প্রভাব পড়েছিল।

    সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে অংশ নিয়েছিলেন সাফা কবির। সেখানে ক্যারিয়ার ও জীবনের বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন তিনি। তখন বলেন, সংবাদটি দেখার পর একদম শকড হয়েছিলাম। কী হচ্ছে, এমনটাই শুধু ভাবছিলাম। এটা কেমন নিউজ। তারপর কেউ আর কোনো আপডেট দিতে পারল না। এ খবর প্রকাশের পর আমার ক্ষতি হলো। তিন-চারটি মেয়েকে নিয়ে যে নিউজ হলো, একটিবার তাদের কথা চিন্তা করল না। তাদের জীবনের কী হবে?

    এ অভিনেত্রীর ভাষ্যমতে―না জেনে কারও সম্পর্কে কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া যেমন ঠিক নয়, তেমনি প্রমাণ ছাড়া কাউকে অপরাধী ধরে নেয়াও অন্যায়। সাফা কবির বলেন, আমরা হুজুগে অনেক কিছুই করে ফেলি। কিন্তু একবারও চিন্তা করি না, এ ধরনের কর্মকাণ্ড কী প্রভাব ফেলবে মানুষটির জীবনে। আমাদের একটি পরিবার আছে, ওয়ার্ক লাইফ আছে, কেউ কি এসব চিন্তা করে?

    তিনি বলেন, মানুষ এমনিতেই মিডিয়াকে ভালো চোখে দেখে না। এ ধরনের খবরের জন্য মা-বাবাদের মধ্যে ধারণা সৃষ্টি হয়, তাদের সন্তানরা সুরক্ষিত না এখানে, তাদের কাজ করতে দেয়া যাবে না এখানে। আমার কাছে মনে হয়, কোনো কিছু করার আগে অন্তত দু’বার ভেবে নেয়া প্রয়োজন।

    এ খবর ছড়ানোর পর ধারাবাহিকভাবে কাজ কমতে থাকে সাফা কবিরের। তখনকার দুর্বিষহ স্মৃতিচারণা করে তিনি বলেন, বৃহস্পতিবার সংবাদটি প্রকাশ করা হয়। রোববার একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তির কথা ছিল। কিন্তু এ ধরনের খবরের জন্য সেটি বাতিল হয়। তাদের অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে, এটি শুধু একটি নিউজ মাত্র। এর সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই আমার। কিন্তু তাদের কাছে কীভাবে প্রমাণ করব আমি।

    সাফা কবির বলেন, আমার কাছে তো প্রমাণ করার কিছু নেই, বোঝানো ছাড়া। এমনকি আমার সিনিয়র শিল্পীদেরও অনেকে আমার সঙ্গে কাজ বাতিল করে দিচ্ছিল। তখন বিতর্ক এড়াতে আমার সঙ্গে কাজ করতে চাচ্ছিল না কেউ। আমিও অবশ্য বুঝতে পেরেছিলাম, এটা নিয়ে ঝড় চলছে সোশ্যাল মিডিয়ায়। এমন কঠিন পরিস্থিতিতে অবশ্য ইন্ডাস্ট্রির কয়েকজন বন্ধুকে পাশে পেয়েছিলাম। ফলে সহজেই পরিস্থিতি সামলে নিতে পেরেছেন বলেও জানিয়েছেন এ অভিনেত্রী।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন