বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ঢাকাই নায়ক আরিফিন শুভয়ের বলিউড যাত্রা শুরু

ঢাকাই নায়ক আরিফিন শুভয়ের বলিউড যাত্রা শুরু
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার পেলেন বলিউডে প্রথম সুযোগ। কলকাতার নির্মাতা সৌমিক সেনের সিরিজে অভিনয় করছেন তিনি, যা দর্শকদের জন্য নতুন চমক হয়ে আসতে যাচ্ছে।

দেখা মিলল সিরিজটির প্রথম ঝলক, যেখানে সত্তরের দশকের লুকে হাজির আরিফিন শুভ। ভারতের জনপ্রিয় প্ল্যাটফর্ম সনি লিভ তাদের আসন্ন প্রজেক্টগুলোর কিছু ঝলক প্রকাশ করেছে, যেখানে বেশ কিছু সিরিজ ও সিনেমার ভিড়ে দেখা গেছে শুভকেও। ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-তে অভিনয় করেছেন আরিফিন শুভ।

কয়েক সেকেন্ডের ঝলকে শুভকে একাধিক চমকপ্রদ লুকে হাজির হতে দেখা যায়। কখনো তিনি ধূসর রঙের স্লিম কাট স্যুটে, আবার কখনো সাদা ঝকঝকে স্যুট পরে নাচের ভঙ্গিতে ধরা দিয়েছেন। এ ছাড়া তাকে দেখা গেছে সাদা পাঞ্জাবিতেও। প্রতিটি লুকের সঙ্গে রেট্রো স্টাইলের চুল ও পোশাক ১৯৭০-এর দশকের আবহ নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে।
 
জনপ্রিয় পরিচালক সৌমিক সেন সিরিজটি নির্মাণ করেছেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই গল্পে শুধু শুভই নন, ভারতের টালিউড ও বলিউডের বেশ কিছু পরিচিত মুখও যুক্ত হয়েছেন। এর মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী সৌরসেনি মিত্র, যিনি শুভর বিপরীতে অভিনয় করেছেন। পুরো সিরিজের শুটিং করা হয়েছে রেট্রো স্টাইলের সেটে, যা সময়টা তুলে ধরেছে। প্রযোজনা সংস্থা দাবি করেছে, দর্শক যেন সত্যিই ৭০-এর দশকে ফিরে যাওয়ার অনুভূতি পান, সেটিই তাদের প্রধান লক্ষ্য ছিল।


দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন