শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আটকে থাকা সিনেমা ও নিজেকে আড়ালে রাখার কারণ জানালেন পপি

    আটকে থাকা সিনেমা ও নিজেকে আড়ালে রাখার কারণ জানালেন পপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘদিন নিজেকে মিডিয়ার থেকে আড়ালে রাখছেন অভিনেত্রী সাদিকা পারভীন পপি। এই কারণে ‘ভালোবাসার প্রজাপতি’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’সহ কয়েকটি সিনেমা এখনো মুক্তি পায়নি। নির্মাতারা দীর্ঘ সময় ধরে অভিনেত্রীর খোঁজ পেলেও কোনো সুনির্দিষ্ট তথ্য পাননি।

    পাঁচ বছরের বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে আছেন পপি। ২০২২ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একটি ভিডিওবার্তা দিলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এ বছরের শুরুতে পারিবারিক দ্বন্দ্বের কারণে পপি প্রকাশ্যে আসেন। জানান বিয়ে-সন্তান-সংসারের খবর। পপির খোঁজ পাওয়ার পর নির্মাতারা আটকে থাকা সিনেমা নিয়ে আশা দেখছিলেন। পপির সঙ্গে যোগাযোগ করে সিনেমার কাজ শেষ করার চিন্তা করছিলেন। তবে পপি ছিলেন নিশ্চুপ। সিনেমা নিয়ে কোনো কথা বলছিলেন না।

    সম্প্রতি নীরবতা ভেঙে নিজের শেষ না হওয়া সিনেমা নিয়ে কথা বললেন পপি। স্বীকার করলেন, বেশ কয়েকটি সিনেমা তার জন্য ঝুলে গেছে। এ কারণে নির্মাতাদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন অভিনেত্রী। ১০ সেপ্টেম্বর নিজের জন্মদিনে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পপি বলেন, ‘দুটি সিনেমা নয়, আমার আরও কয়েকটি সিনেমা আটকে আছে। তার জন্য মন থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমার কারণে এসব সিনেমার নির্মাতারা বিপাকে আছেন। কিন্তু মানুষের জীবনের সব সিদ্ধান্ত হয় ওপর থেকে। মানুষ চাইলেও অনেক কিছু করতে পারে না। মনের অজান্তেই হোক কিংবা পরিস্থিতির কারণেই হোক, আমার গ্যাপটা সৃষ্টি হয়েছে।’

    পপি আরও বলেন, ‘ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতভাবেই কাজগুলো আটকে গেছে। আমি কাউকে কোনো দিন বিপদে ফেলিনি, আমার দ্বারা কারও কোনো দিন ক্ষতি হয়নি। ইচ্ছা আছে, যদি কখনো সুযোগ হয়, আটকে থাকা কাজগুলো শেষ করে দেব। না হলে মাফ চেয়ে নেওয়া ছাড়া করার কিছু নেই। তারা যেন ভুল না বোঝেন, আমাকে যেন মাফ করে দেন।’

    পপি আরও জানান, ভবিষ্যতে ক্যামেরার সামনে তার ফেরার সম্ভাবনা খুবই কম। তবে সিনেমা প্রযোজনা করার ইচ্ছা আছে তার। এর আগেও প্রযোজক হিসেবে পাওয়া গিয়েছিল পপিকে। তবে নতুন করে প্রযোজনা করার বিষয়টি এখনো চূড়ান্ত নয় বলে জানান পপি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন