শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নির্বাচনের আগে সাইবার হামলার ঝুঁকিতে ৩৬ শতাংশ ব্যাংক

    নির্বাচনের আগে সাইবার হামলার ঝুঁকিতে ৩৬ শতাংশ ব্যাংক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাইবার হামলা প্রতিরোধে প্রতিবছর গড়ে দুই হাজার কোটি টাকা ব্যয় করেও দেশের ৩৬ শতাংশ ব্যাংক এখনও সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। নির্বাচনের আগে এই ঝুঁকি আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে সরকার। ব্যাংকার ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তি আপডেট না থাকায় ঝুঁকি কমছে না।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক খাতকে সাইবার হামলা থেকে সুরক্ষা দিতে ব্যয় হয়েছে ৫৩ হাজার ৪১৩ কোটি টাকা। বিআইবিএমের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে দেশে ডিপোজিট অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৬ কোটি ৫০ লাখ, আর অগ্রিম হিসাব প্রায় ১ কোটি ৪৩ লাখ। এদিকে ব্যাংকের শাখা, এটিএম, সিআরএম, এজেন্ট ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং কার্যক্রমের পরিধিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

    তবে এসব সম্প্রসারণের বিপরীতে সাইবার সুরক্ষা ততটা জোরদার না হওয়ায় হ্যাকারদের টার্গেটে পরিণত হচ্ছে ব্যাংকগুলো। বিআইবিএম জানায়, দেশের ব্যাংক খাতে প্রতিদিন ১৪৫ থেকে ৬৩০ বার পর্যন্ত সাইবার হামলা হচ্ছে, যার বড় অংশই আসে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে। দেশের ভেতর থেকেও প্রায় ২ শতাংশ হামলা চালানো হয়।

    ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মাঈনুদ্দিন বলেন, ‘সুরক্ষার জন্য সফটওয়্যার ও টুলস কেনার পর ব্যাংকগুলো রক্ষণাবেক্ষণে বিনিয়োগ করতে চায় না। বোর্ডের অনুমোদনের জটিলতার কারণেও অনেক সময় দেরি হয়। এই ফাঁকেই সুযোগ নেয় হ্যাকাররা।’

    বিআইবিএমের অধ্যাপক মো. মাহবুবুর রহমান আলম বলেন, ‘সাইবার হামলার ধরন প্রতিনিয়ত পাল্টাচ্ছে। নতুন ডিভাইস এলে তাৎক্ষণিক আপডেট না থাকলে ঝুঁকি বাড়ে। বড় ব্যাংকগুলো তুলনামূলক বেশি বিনিয়োগ করলেও ছোট ব্যাংকগুলো পিছিয়ে আছে।’

    তথ্য বলছে, হামলাগুলোর মধ্যে ৬৮ শতাংশ ম্যালওয়্যার, ৪৮ শতাংশ ডস ও ফিশিং, ৪৬ শতাংশ স্প্যাম। ভেন্ডরদের মাধ্যমে হয় ২৭ শতাংশ হামলা এবং ব্যাংকের অভ্যন্তরীণ কর্মকর্তা বা হ্যাকটিভিস্টদের যোগসাজশে হয় প্রায় ১৬ শতাংশ। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, ‘বড় ধরনের সাইবার হামলার পেছনে প্রায়ই ইনসাইডারদের সংশ্লিষ্টতা থাকে।’

    একবার সাইবার হামলার শিকার হলে হার্ডওয়্যার ও সফটওয়্যারে পুনর্বিনিয়োগ করতে হয় মোট ব্যয়ের ৩৭ শতাংশ, গ্রাহকের ব্যবসায়িক ক্ষতি হয় ১৮ শতাংশ এবং সরাসরি আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৩৫ শতাংশ।

    বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফুল হোসেন বলেন, ‘ব্যাংকগুলো যাতে গাফিলতির সুযোগ না নেয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। কোনো ব্যাংক অপ্রস্তুত থাকলে বা কর্মকর্তার যোগসাজশ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন