শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ডিএসইতে প্রথম ঘণ্টায় ২০৯ কোটি টাকার লেনদেন

    ডিএসইতে প্রথম ঘণ্টায় ২০৯ কোটি টাকার লেনদেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৫ সেপ্টেম্বর) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সবগুলো মূল্যসূচক উত্থানে লেনদেন চলছে।

    এদিন বেলা ১১টা পর্যন্ত এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেওয়া যে কয়টি সিকিউরিটিজের দর কমেছে, তার চেয়ে প্রায় তিনগুণ বেশি সংখ্যকের দর বেড়েছে। এসময় পর্যন্ত ডিএসইতে ২০৯ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

    বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজারের ডিএসইএক্স মূল্যসূচক আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ১৯২ পয়েন্টে অবস্থান করছে। 

    এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৪ পয়েন্টে উঠেছে।

    প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২২১টির। বিপরীতে কমেছে ৭৮টির। আর ৯০টির দর অপরিবর্তিত ছিল।

    বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ২০৯ কোটি ৪২ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। রোববার এ সময় পর্যন্ত ২২১ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

    সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে টেকনো ড্রাগস লিমিটেডের শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ১৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল প্রথম ঘণ্টায় ৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় শীর্ষে ছিল শাইনপুকুর সিরামিক লিমিটেড।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন