শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভিডিওবার্তায় বিদায়ের মুহূর্ত, ভক্তরা কেঁদে ফেলেছেন

    ভিডিওবার্তায় বিদায়ের মুহূর্ত, ভক্তরা কেঁদে ফেলেছেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিঙ্গাপুরে চতুর্থ নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে চতুর্থ নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে পারফর্ম করার কথা ছিল ‘গ্যাংস্টার’ সিনেমার জনপ্রিয় গান ‘ইয়া আলি’-এর সুরকার ও গায়ক, বলিউড সঙ্গীত পরিচালক জুবিন গর্গের। কিন্তু উৎসবের ঠিক এক দিন আগে তিনি অনাকাঙ্ক্ষিতভাবে না ফেরার দেশে পাড়ি জমান।

    ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মারা যান জুবিন। তার মৃত্যুর খবর প্রকাশের পরই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গায়কের শেষ ভিডিও বার্তা।

    ওই ভিডিও বার্তায় দেখা যায়, কালো রংয়ের টিশার্ট ও প্যান্ট পরেছেন জুবিন। গলায় নজরকাড়া হার। ভিডিও বার্তায় সংগীতশিল্পী সবাইকে উৎসবের আমন্ত্রণ জানাচ্ছেন। ভক্তদের তিনি জানান, দুই দিনব্যাপী এ সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। উত্তরপূর্ব ভারতের সংস্কৃতি তুলে ধরবেন।
     
    বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিও বার্তায় জুবিন বলেছিলেন,
    সিঙ্গাপুরের সাংস্কৃতিক উৎসবে আমি আপনাদের সাথে থাকবো। আপনাদের সাথে কথা বলবো। মঞ্চে পারফর্ম করবো। সবাই উৎসবে আসবেন। ধন্যবাদ।
     
    ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’ -এ  হিন্দি, বাংলা ও ইংরেজি গান গাওয়ার কথা ছিল জুবিনের। ভক্তদের সে অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়ে নিজেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন গায়ক। তাই তার শেষ ভিডিওবার্তা কাঁদাচ্ছে অগণিত ভক্তদের। কমেন্ট বক্সে ভক্তরা জুড়ে দিচ্ছেন হৃদয় ভাঙার ইমোজি। 
     
    মাত্র ৫২ বছর বয়সে জুবিন মৃত্যুর কোলে ঢলে পড়ায় শোকে স্তব্ধ টালিউড ও বলিউড। সংগীত ক্যারিয়ারে টালিউড ও বলিউড মিলে  ২০,০০০ থেকেও বেশি গান গেয়েছেন। তার হিট গানের মধ্যে রয়েছে কৃশ থ্রি সিনেমার ‘দিল তুহি বাতা’, পরাণ যায় জলিয়ারে সিনেমার ‘চোখের জলে’, গ্যাংস্টার সিনেমার ‘ইয়া আলি’, পাগলু টু সিনেমার ‘খুদা জানে’ ইত্যাদি।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন