বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

পিয়ার কণ্ঠে শবনমের জয় উদযাপন

পিয়ার কণ্ঠে শবনমের জয় উদযাপন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এই বিষয়টি গণমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন তিনি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ফারিয়া তুমি জিতেছো: পিয়া

বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেন থেকে শুরু শবনমের কাছের মানুষেরা তাকে অভিনন্দন জানিয়েছেন। মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল এক পোস্টে ফারিয়াতে অভিনন্দন জানিয়ে বলেন, ‘ফারিয়া তুমি সত্যিই জিতেছো তানজিমকে পেয়ে।’

ফারিয়ার সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বিবাহিত জীবনে স্বাগতম, ফারিয়া ও তানজিম। গত কয়েক মাসে আমি দেখেছি, তানজিম ফারিয়ার প্রতি কী সম্মান দেখায়।’

ফারিয়া তুমি সত্যিই জিতেছো : পিয়া জান্নাতুল

তার কথায়, ‘তার ব্যাগ বা ওড়না কোনো দ্বিধা ছাড়াই বহন করে, যখনই প্রয়োজন হয় তখনই পাশে থাকে।’

ফারিয়া তুমি সত্যিই জিতেছো তানজিমকে পেয়ে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমার কাছে ভালোবাসা মানে হলো সম্মান, আর ফারিয়া, তুমি সত্যিই জিতেছো তানজিমকে পেয়ে। তোমাদের দু’জনের জীবনে থাকুক অফুরন্ত ভালোবাসা, হাসি আর সুখের মুহূর্ত।’


দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন