বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

শুটিং চলাকালে দুর্ঘটনায় আহত সালমান খান

শুটিং চলাকালে দুর্ঘটনায় আহত সালমান খান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বলিউড মেগাস্টার সালমান খান ভারতের লাদাখ অঞ্চলে ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন । শুটিংয়ে আহত হলেও সিনেমার প্রথম শিডিউলের কাজ চালিয়ে যান অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, খুব শিগগিরই এ সিনেমার দ্বিতীয় শিডিউলের কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সালমানের শারীরিক অবস্থা ভালো না হওয়ায় শুটিংয়ের দ্বিতীয় শিডিউল পিছিয়েছেন পরিচালক। চিকিৎসক বলছেন, কিছুদিন বেড রেস্টে থাকতে হবে বলিউড ভাইজানকে।

জানা যায়, সালমান খান এবং সিনেমার পুরো দল লাদাখে ১০ ডিগ্রির কম তাপমাত্রায় গালওয়ানের যুদ্ধের শুটিং করছিলেন। অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিলো। তখনই অভিনেতা শরীরে চোট পান।
 
তবে চোট পেলেও শুটিং বন্ধ করেননি সালমান। কম অক্সিজেন এবং খারাপ আবহাওয়ার মাঝেই শরীরে আঘাত নিয়েই শুটিং করেছেন। সিনেমাটির গল্পের প্রয়োজনে প্রায় ৪৫ দিনের শুটিং লাদাখে করা হয়। যারমধ্যে সালমান সেখানে শুটিং করেছেন ১৫দিন।
 
‘দ্য ব্যাটল অফ গালওয়ান’ সিনেমা ২০২০ সালে ভারত-চীন সীমান্তে হওয়া গালওয়ান সংর্ঘষের উপর ভিত্তি করে তৈরি। এ সিনেমার অভিনয় নিয়ে তাই পুরোপুরি সিরিয়াস সালমান। এ সিনেমা দিয়েই বলিউডে বড় ঝড় তুলতে চান। তবে নায়কের সে প্রচেষ্টায় বিঘ্ন ঘটালো শুটিংয়ের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। 


দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন