বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

পরিণীতি দিলেন সুখবর, খুলছেন ইউটিউব চ্যানেল

পরিণীতি দিলেন সুখবর, খুলছেন ইউটিউব চ্যানেল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভারতের রাজনৈতিক ব্যক্তিত্ব রাঘব চাড্ডা ও বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া বিয়ের দুই বছর পর সুখবর দিয়েছেন। খুব শিগগিরই বাবা-মা হতে চলেছেন তারা।

এবার সেই ইঙ্গিতকে আরও স্পষ্ট করে নিজের ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিও প্রকাশ করেছেন পরিণীতি, যেখানে তার 'বেবি বাম্প' স্পষ্ট দেখা যাচ্ছে। এটিই প্রথমবার যখন তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর তার শারীরিক অবস্থা ভক্তদের সামনে এলো।

প্রায় আট মাস পর নিজের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও নিয়ে ফিরেছেন এই হবু মা। ভিডিওতে তিনি তার চ্যানেলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন।

পরিণীতি বলেন, ‘আট মাস আগে আমি এই চ্যানেলটি শুরু করেছিলাম। তখন আমি নিজেও জানতাম না ঠিক কী ধরনের ভিডিও দেবো। তবে এখন আমি যে ভিডিওগুলো দেবো, আশা করি সেগুলো সবার মন জয় করবে।’

২০২৩ সালে বিয়ের পিঁড়িতে বসেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা তথা রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। বিয়ের দুই বছর পর সংসারে নতুন অতিথি আসার খবর জানানোর পর থেকেই সবার শুভকামনায় ভাসছেন এ তারকা দম্পতি। 


দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন