বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

শাহরুখ-রানির আন্তরিক মুহূর্ত আলোচনায়

শাহরুখ-রানির আন্তরিক মুহূর্ত আলোচনায়
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অভিনয়জীবনে দীর্ঘ ৩০ বছরে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করলেন শাহরুখ খান ও রানি মুখার্জি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জমকালো অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তাঁরা পুরস্কার গ্রহণ করেন। এদিনের আসর যেন দর্শকদের ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর রাহুল-টিনা জুটির মুহূর্ত মনে করিয়ে দিল।

সামাজিকমাধ্যমে প্রকাশ্যে এসেছে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে শাহরুখ-রানির কয়েকটি মুহূর্ত। যেখানে তাঁদের দীর্ঘদিনের বন্ধুত্বের রসায়ন ফুটে উঠেছে। নজর কেড়েছে শাহরুখ-রানির কেয়ারিং।

প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা যায়, জাতীয় পুরস্কারের মেডেল পরার সময় শাহরুখকে সাহায্য করছেন রানি। আবার অন্য একটি ভিডিওতে দেখা গেছে, মঞ্চে ওঠার আগে রানির চুল ঠিক করে দিচ্ছেন শাহরুখ। 

পুরস্কার অনুষ্ঠানে শাহরুখের পরনে ছিল কালো বন্ধ-গলা শেরওয়ানি। চোখে সানগ্লাস। আর রানি পরেছিলেন বাদামি রঙের শাড়ি। ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা যায়, মেঝেতে লেপ্টে পড়া রানির শাড়ির আঁচল তুলে ধরছেন শাহরুখ।

Watch: Shah Rukh Khan Receives His First Ever National Film Award

শাহরুখ-রানির এমন খুনসুটি দেখে ভক্তরাও বেশ আপ্লুত। সেগুলোকে তাঁরা ‘রাহুল-টিনা মুহূর্ত’ বলে সম্বোধন করছেন।

প্রসঙ্গত, এ বছর সেরা অভিনেতা হিসেবে যৌথভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাহরুখ খান ও বিক্রান্ত ম্যাসি। ‘জওয়ান’র জন্য পুরস্কার পান শাহরুখ এবং ‘টুয়েলভথ ফেল’র জন্য বিক্রান্ত। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রানি মুখার্জি। দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন দক্ষিণী অভিনেতা মোহনলাল।


দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন