বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

হৃতিক রোশানের সঙ্গে সম্পর্ক: সাবার সরাসরি মন্তব্য

হৃতিক রোশানের সঙ্গে সম্পর্ক: সাবার সরাসরি মন্তব্য
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

হৃতিক রোশান বলিউডের পরিচিত মুখ। প্রায় তিন বছর ধরে তার সাবা আজাদের সঙ্গে সম্পর্কের খবর আলোচনায় রয়েছে। বিশেষ করে তাদের বিয়ে নিয়ে বলিপাড়ায় নানা গুঞ্জন ছিল। এবার সেই গুঞ্জনের জবাব দিয়েছেন সাবা আজাদ নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবা আজাদ জানিয়েছেন, তাদের বিয়ে নিয়ে কোনো পারিবারিক চাপ নেই। ছোটবেলা থেকেই স্বাধীনচেতা মানসিকতায় বড় হয়েছেন তিনি।

সাবা বলেন, আমার যখন ছয় বছর বয়স, তখনই বাবা-মা আমাকে বলেছিলেন— যদি তোমার ইচ্ছে না থাকে, তাহলে বিয়ে করো না। আমরা তোমার কাছ থেকে এ বিষয়ে কোনো প্রত্যাশা রাখি না। তাই কখনোই বিয়ের জন্য পরিবারের দিক থেকে কোনো চাপ অনুভব করিনি।

উল্লেখ্য, ২০২২ সালে করণ জোহরের ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে নিজেদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনেন হৃতিক ও সাবা। এরপর থেকে একাধিকবার ছুটি কাটাতে দেখা গেছে তাদের, পাশাপাশি পারিবারিক নানা অনুষ্ঠানেও একসঙ্গে উপস্থিত হতে দেখা যায়। 


দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন