শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শ্রদ্ধা কাপুরের বিয়ে: পাত্র কে?

    শ্রদ্ধা কাপুরের বিয়ে: পাত্র কে?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অবশেষে বিয়ে করছেন । অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের সুখবরের ইঙ্গিত দিয়েছেন।

    সম্প্রতি শ্রদ্ধা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন। ভিডিওতে শ্রদ্ধার সঙ্গে রয়েছেন লেখক ও ব্যবসায়ী রাহুল মোদী।

    রাহুলকে ট্যাগ করে ভিডিওর ক্যাপশনে শ্রদ্ধা লেখেন,
    কেউ এরকম একটা মানুষ খুঁজে বের করে দাও, যে আমার সব বায়না শুনবে।
     
    ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের প্রতিবেদন থেকে জানা যায়, শ্রদ্ধার এমন পোস্ট চোখে পড়তেই লাইক রিয়েকশন দিয়েছেন রাহুল। আর এরপরই শোবিজে গুঞ্জন ছড়িয়ে পড়ে শ্রদ্ধা ও রাহুল চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
     
    প্রেমের সম্পর্কে ইতি টানছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ছবি: সংগৃহীত

    শোনা যাচ্ছে, বছরের শেষে শীতেই বিয়ে করছেন রাহুল ও শ্রদ্ধা। খুব শিগগিরই বিয়ের ঘোষণা ও তারিখ জানাবেন এ জুটি।

    বলিউডে ২০২৪ সাল থেকে রাহুল মোদীর সঙ্গে প্রেমের গুঞ্জন শ্রদ্ধা কাপুরের। সে গুঞ্জনকেই সত্য করে দিয়ে এবার ইনস্টাগ্রামে নিজেদের প্রেমের সম্পর্ককে সিলমোহর দিয়েছেন নতুন জুটি। তাই বিয়ের ঘোষণা জানার অপেক্ষায় ভক্তরা।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন