শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সেলেনার বিবাহ অনুষ্ঠান: স্থান ও অতিথি তালিকা প্রকাশ

    সেলেনার বিবাহ অনুষ্ঠান: স্থান ও অতিথি তালিকা প্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হলিউডের সুপারস্টার গায়িকা সেলেনা গোমেজ আজ, ২৭ সেপ্টেম্বর, বিয়ে করছেন। গায়ক বেনি ব্লাঙ্কোর সঙ্গে ভালোবাসার সম্পর্ককে জীবনসঙ্গী হিসেবে পরিণত করতে যাচ্ছেন তিনি। জীবনের সবচেয়ে বড় দিনে দুই প্রেমিক-প্রেমিকা উপচে পড়া আনন্দে ভাসছেন। কয়েক ঘণ্টার মধ্যেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রস্তুত।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি দেখাচ্ছে, তাদের বিশেষ দিনটি হবে ক্যালিফোর্নিয়ার আড়ম্বরপূর্ণ ছোঁয়াযুক্ত আয়োজন।

    ছড়িয়ে পড়া ছবিগুলো থেকে দেখা যাচ্ছে, অনুষ্ঠানস্থলটি ঘরোয়া ও গ্ল্যামারের সংমিশ্রণ। এখানে থাকবে একটি আউটডোর লাউঞ্জ, ককটেল কর্ণার এবং ১৭০ জনের বেশি অতিথির জন্য গৌরমেট খাবারের সেটআপ। একটি সাদা মার্কি প্রাইভেট মন্টেসিটো, সান্তা বারবারা কাউন্টি প্রাঙ্গণে বসানো হয়েছে।

    বড় ব্যাসের লাক্সারি টেন্টটি তালগাছ দিয়ে ঘেরা এবং সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কোর বিশেষ দিনের জন্য একেবারে নিখুঁত মনে হচ্ছে।

    হলিউডের সুপারস্টার গায়িকা সেলেনা গোমেজ আজ ২৭ সেপ্টেম্বর বিয়ে করতে যাচ্ছেন। গায়ক বেনি ব্লাঙ্কোকে ভালোবেসে বিয়ে করতে

    এন্টারটেইনমেন্ট টুনাইট-এর খবরে জানা গেছে, সেলেনা ও বেনি ২৬ সেপ্টেম্বর তাদের রিহার্সাল ডিনার সম্পন্ন করেছেন। আর বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর। প্রতিবেদন অনুযায়ী, সেলেনার ঘনিষ্ঠ বন্ধু টেলর সুইফট এবং প্যারিস হিলটন, তার সিরিজ ‘ওনলি মার্ডার ইন দ্য বিল্ডিং’র সহঅভিনয়শিল্পী মার্টিন শর্ট এবং অ্যাশলি পার্ক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

    একজন অভ্যন্তরীণ সূত্র জানিয়েছেন, এটি হবে একটি বড়, এ-লিস্ট তারকাবহুল বিয়ের অনুষ্ঠান। এর পরিকল্পনা করেছেন মিন্ডি ওয়েইস। সূত্রে আরও জানা গেছে, অতিথিরা এখনও রিহার্সাল ও বিয়ের সঠিক স্থানের খবর জানেন না। শাটল বাস দ্বারা হোটেল থেকে তাদের অনুষ্ঠানের স্থানে নেওয়া হবে।

    প্রায় ১৭০ জন অতিথি এই বিয়েতে অংশ নেবেন। এছাড়া, সেলেনার কিছু বিশ্বস্ত দীর্ঘদিনের বন্ধু তার বিয়েতে যোগ দেবেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন