শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইতালির মিলানে ফ্যাশন শো মাতালেন বিটিএস জিন

    ইতালির মিলানে ফ্যাশন শো মাতালেন বিটিএস জিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিলান ফ্যাশন উইক ২০২৫-এ রানওয়েই শুধু নয়, সব চোখ ছিল বিটিএসের জিনের দিকে। বিশ্বব্যাপী ‘ওয়ার্ল্ডওয়াইড হ্যান্ডসাম’ খ্যাত এই তারকা আবারও প্রমাণ করলেন কেন তিনি স্টাইল আইকন। পা থেকে মাথা পর্যন্ত জিনের লুক ছিল একেবারে নিখুঁত। গুচির পোশাকে সহজ ও মার্জিত কোয়াইট লাক্সারি ফুটিয়ে তোলা হয়েছে।

    প্রথমবার দেখলে তার পোশাক খুব সাধারণ মনে হতে পারে। একটা সাদা শার্টের সঙ্গে তিনি পরেছিলেন আরামদায়ক কালো প্যান্ট। অনেকটা ফরমাল ধাঁচের পোশাক হলেও, গুচি ঠিকই ক্যাজুয়াল ভাবে উপস্থাপন করেছে। সবকিছু মিলে তার লুকটিকে একেবারেই আলাদা করে তুলেছে।

    শার্টের খোলা বোতাম তার লুকে স্বচ্ছন্দ্য ও হালকা সেন্সুয়ালিটি যোগ করেছে। সেই সাথে জুগিয়েছে ওভারসাইজড ফিট আরামের অনুভূতি। প্যান্টটিও ছিল বেশ ঢিলেঢালা। কিছুটা নব্বয়ের দশকের আদলে তৈরি। তার পুরো লুককে সংযোজন করেছে গুচির আইকনিক ডাবল-জি লোগো যুক্ত বেল্ট।

    জিনের লুক সাম্প্রতিক বছরের হাই ফ্যাশনের একটি প্রবণতার দেখা যাচ্ছে। তার সাথে বেশ মানিয়ে গিয়েছে এই ‘কোয়াইট লাক্সারি’ লুক। গুচির চকচকে লোগো বা অতিরিক্ত ডিজাইনের প্রবণতা একদমই দেখা যায়নি। তার পরিবর্তে এবার ফোকাস ছিল ক্লাসিক টেইলারিং এবং ফেব্রিকের মানের দিকে। আরামদায়ক এই পোশাক খুব সহজে জিনের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলেছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন