শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পূজায় আবেগে ভাঙলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস

    পূজায় আবেগে ভাঙলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করে তিনি কোটি দর্শকের হৃদয় জয় করেছেন। ভক্তরা তাকে ভালোবেসে ‘ঢালিউড কুইন’ নামে সম্বোধন করেন। বর্তমানে নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায় না, তবে তিনি বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত আছেন। পাশাপাশি ব্যবসায়েও নাম লিখিয়েছেন অপু বিশ্বাস।

    এদিকে, বর্তমানে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের সব মন্দিরে সকাল থেকেই পূজার আনুষ্ঠানিকতা চলছে।

    এই উৎসব উপলক্ষে ঢাকায় অবস্থান করছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। পূজার দিনগুলোতে কোথাও না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, কোথাও যাবো না, বাসায় সময় কাটাব। এখন কোথাও যেতে মন চায় না। পূজার দিনগুলোতে মা-বাবাকে সবচেয়ে বেশি মনে পড়ে। তাদের অভাব কোনোদিন পূরণ হবে না। প্রতিদিনই মা-বাবাকে মিস করি, তবে পূজার সময়টা আরও বেশি কষ্ট লাগে।

    শৈশবের স্মৃতিচারণ করে অপু বিশ্বাস বলেন, বগুড়াতেই আমার বেড়ে ওঠা। সেখানেই পূজার দিনগুলো কাটত আনন্দে। বাবা, কাকা, মা এবং আরও অনেক আত্মীয়-স্বজন থাকতেন। পূজার এই সময়টাতে সবাই একত্র হতেন। তখন আমাদের বাড়ি উৎসবে মুখর হয়ে উঠত।

    ভক্তদের উদ্দেশে তিনি বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন। নতুন কিছু কাজ নিয়ে আলোচনা চলছে। ভালো কোনো খবর থাকলে অবশ্যই জানাব।

    প্রসঙ্গত, দুই দশকের অভিনয়জীবন নায়িকা অপু বিশ্বাসের। আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমাটি দিয়ে বড়পর্দায় তার যাত্রা শুরু হয়। সিনেমাটি মুক্তি পায় ২০০৫ সালে। পরের বছরে তিনি অভিনয় করেন ‘কোটি টাকার কাবিন’ সিনেমায়। এতে শাকিব খানের বিপরীতে দেখা যায় তাকে। আর এই সিনেমা দিয়েই শাকিবের সঙ্গে দীর্ঘ এক যুগের পথচলা শুরু হয় তাদের। তারা একসঙ্গে অভিনয় করেছেন ৮০টি সিনেমায়।

    অপু বিশ্বাস প্রযোজক হিসেবেও কাজ শুরু করেছেন ‘লাল শাড়ি’ সিনেমার মাধ্যমে। তাঁতপল্লির প্রেক্ষাপটে প্রেম-ভালোবাসা ও স্থানীয় রাজনীতির গল্প নিয়ে নির্মিত এই সিনেমার জন্য ২০২১-২২ অর্থবছরে তিনি ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন