বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

৪ অক্টোবর থেকে ৮ বিভাগে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’র বিভাগীয় অডিশন

৪ অক্টোবর থেকে ৮ বিভাগে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’র বিভাগীয় অডিশন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ এবার বিভাগীয় পর্যায়ে শুরু হচ্ছে। ইতোমধ্যে দেশের ১৯টি অঞ্চলে আঞ্চলিক অডিশন সম্পন্ন হয়েছে। সেখানে ‘ইয়েস কার্ড’ প্রাপ্ত প্রতিযোগিরাই বিভাগীয় অডিশনে অংশ নেবেন।

বিটিভি জানিয়েছে, বিভাগীয় পর্যায়ের অডিশন ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে অডিশন শুরু হয়ে নির্ধারিত সংখ্যক অংশগ্রহণকারীর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত চলবে। প্রতিযোগিদের এসএমএসের মাধ্যমে অডিশনের তারিখ জানানো হবে। অংশগ্রহণকারীদের জন্ম নিবন্ধনের কপি ও ইয়েস কার্ড সঙ্গে আনতে হবে।

বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রতিযোগিরা পরবর্তীতে ঢাকায় বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন ধাপে অংশ নেবেন—চূড়ান্ত বাছাই, সেরা দশ, গ্রুমিং এবং গ্র্যান্ড ফাইনাল পর্যন্ত। এ সংক্রান্ত তথ্য স্ক্রল আকারে বিটিভিতে প্রচার করা হবে এবং বিটিভির ওয়েবসাইটেও পাওয়া যাবে।

অডিশন ভেন্যুসমূহ:

* ঢাকা বিভাগ: বাংলাদেশ টেলিভিশন, রামপুরা

* ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ শিল্পকলা একাডেমি

* সিলেট বিভাগ: সিলেট শিল্পকলা একাডেমি

* রংপুর বিভাগ: রংপুর শিল্পকলা একাডেমি

* রাজশাহী বিভাগ: রাজশাহী শিল্পকলা একাডেমি

* খুলনা বিভাগ: খুলনা শিল্পকলা একাডেমি

* বরিশাল বিভাগ: বরিশাল শিল্পকলা একাডেমি

* চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম শিল্পকলা একাডেমি


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন