শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভাইয়ের প্রভাবেই তাহসান বললেন বিদায়ের সিদ্ধান্তের পেছনের কথা

    ভাইয়ের প্রভাবেই তাহসান বললেন বিদায়ের সিদ্ধান্তের পেছনের কথা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি অস্ট্রেলিয়া ট্যুরের সময় সংগীত তারকা তাহসান ঘোষণা করেছেন যে তিনি পুরোপুরি গান ছেড়ে দিচ্ছেন। যদিও তার কিছু কাজ বা ইভেন্ট এখনও বাকি রয়েছে, এরপর তিনি মূলত নিজেকে সাময়িকভাবে সরিয়ে নেবেন। আকস্মিক এই ঘোষণায় গায়কের লাখও ভক্ত হতবাক হয়েছেন! অনেকেই নিজেদের হৃদয় ভেঙে যাওয়ার কথাও প্রকাশ করেছেন, আবার কেউ কেউ সমালোচনাও করেছেন।

    এবার দেশে ফিরে চিরচেনা রূপে ধরা দিলেন তাহসান। কখনও পিয়ানো বাজিয়ে, আবার কখনও মাইক হাতে স্টেজে দাঁড়িয়ে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর সঙ্গে গাইলেন তিনি। রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানী ঢাকায় আয়োজিত একটি প্রযুক্তিভিত্তিক ইভেন্টে যোগ দিয়েছিলেন এই তারকা। সেখানে তাঁকে মঞ্চে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন অনুরাগীরা। অবশ্য তাঁদের মনে এই প্রশ্নও উঁকি দিয়েছে যে, এটাই কি তবে তাহসানের শেষ পারফর্ম হতে যাচ্ছে?

    পারফর্মের পর কথা বলার সময় উপস্থাপকের এমন গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হন তাহসান। তাঁর কাছে প্রশ্ন রাখা হয়, ‘আপনি বর্তমানে আলোচনার কেন্দ্রে আছেন। আমরা সবাই জানি, আপনার ভক্তরা জানেন, আপনি নিজেও হয়তো জানেন; আপনি ঘোষণা করেছেন যে আপনি গান থেকে সরে আসছেন। আমি নিশ্চিত আপনার ভক্তদের এতে হৃদয় ভেঙেছেন। আপনি কি এ বিষয়ে কিছু বলতে চান? এটা কি সত্যি, এটা কি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত?’

    তাহসান বলেন, ‘আমি নিশ্চিত নই যে এই বিষয়ে কথা বলার জন্য এটি সঠিক মঞ্চ! কারণ মানুষ মঞ্চে আমার বলা কথার কেবল অংশবিশেষ নেয় এবং তা দিয়ে আরেকটি খবর তৈরি করে ফেলে। তাই আমাকে খুব সতর্ক থাকতে হয় যে আমি কী বলছি। তবে একটি বড় বিষয় বলব—অনেক বছর আগে আমার ভাই আমাকে বলেছিলেন যে, সংগীতশিল্পীদের জন্য মিউজিক ইন্ডাস্ট্রিতে সময়কাল খুব সীমিত। কেন তুমি ঝুঁকি নিচ্ছ? আমি তখন লিভার ব্রাদার্সের চাকরি ছেড়ে প্রথম অ্যালবামের কাজ ধরেছি।’

    তাহসান জানান, সংগীত ক্যারিয়ারের শুরুতে তাঁর এক ভাই বলেছিলেন—‘শিল্পীর মেয়াদকাল খুব কম!’ তাই সেই কথা এল বিদায়ের সুর বাজার সময়কালেও। ‘প্রেমাতাল’ গায়ক বলেন, ‘‘আমার ভাইয়ের কথা ছিল, যেকোনো শিল্পীর মেয়াদকাল খুব কম। তুমি এই এরিয়াতে গেলে আবার তো ফেরত আসতে পারবে? সুতরাং আমি এটিকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলাম যে, আর্টিস্টের মেয়াদকাল কমও হতে পারে, কিন্তু আর্টিস্টকে তৈরি করা ‘আর্ট’-এর মেয়াদ তাঁর বিদায়ের পরও থাকতে পারে।”

    কাজ আর অবসর গ্রহণের বিষয়ে তাহসান বলেন, ‘আমার  মনে হয়েছে যে আমি ততটুকু সময়ই কাজ করব, যতক্ষণ পর্যন্ত মানুষের ভালোবাসার শিখরে থাকব, মানুষের সেই ভালোবাসাটা পাব। কারণ, আমি দেখেছি যে অন্য ক্যারিয়ারে রিটায়ারমেন্ট (অবসর) আসে। কিন্তু এই (সংগীত) ক্যারিয়ারটায় যেটা হয়, একটা সময় মানুষ ভুলে যায়। সুতরাং ভুলে যাওয়ার ক্ষতটার চেয়ে মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নেওয়াই বেশি ভালো।’

    প্রসঙ্গত, নব্বই দশকের শেষদিকে ব্যান্ড ‘ব্ল্যাক’-এর ভোকালিস্ট হিসেবে সংগীতযাত্রা শুরু করেছিলেন তাহসান। পরবর্তীতে একক শিল্পী হিসেবেও জনপ্রিয়তার শিখরে পৌঁছান। এরপর গড়েছেন নতুন ব্যান্ড ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’। সাম্প্রতিক বছরে নিয়মিত ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’ নামেই কনসার্টে পারফর্ম করেছেন তিনি।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন