বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সমুদ্রের আনন্দে হানি! নায়লা নাঈমের চুলকানি অভিজ্ঞতা

সমুদ্রের আনন্দে হানি! নায়লা নাঈমের চুলকানি অভিজ্ঞতা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের একসময়ের আলোচিত মডেল নায়লা নাঈম বরাবরই সাহসী বক্তব্য এবং খোলামেলা ভিডিও প্রকাশ করে নিজের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। বিজ্ঞাপনচিত্র এবং চলচ্চিত্রের আইটেম গানেও তাকে প্রায়ই খোলামেলাভাবে দেখা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা কম হয়নি।

সামাজিক মাধ্যমেও বেশ খোলামেলা কথাই বলছেন আলোচিত এই মডেল। সম্প্রতি এক ফেসবুক পোস্টে জানালেন কক্সবাজারের সৈকতে নামলে তার শরীর চুলকায়।
 
নায়লা নাঈম বলেন, জীবনে এই পর্যন্ত কক্সবাজার ঘুরতে বা শুটিং এ কম করে হলেও ৫০ বার গিয়েছি। তার মধ্যে হাতে গোনা ৩-৪ বার মনে হয় আমি পানিতে নেমেছি। প্রথমত, অতিরিক্ত মানুষের ভিড়। দ্বিতীয়ত, পানিতে নামলেই কিছুক্ষণ পর শরীর চুলকানো শুরু হয়। কিন্তু দেশের বাইরে গেলে যে কোন বীচে নামার জন্য আমি সবসময় পাগল থাকি।
বিচ গার্ল এট দ্যা বিচ।

নায়লা নাঈম তুমুলভাবে আলোচনায় আসেন ২০১৩ সালের শেষভাগে। সামাজিক মাধ্যমের আলোচিত ব্যক্তি হয়ে ওঠেন। কাজের পরিধি বাড়তে থাকে।

বিজ্ঞাপন, গানের মডেল নাটক—সমানভাবে চলতে থাকে। গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করে শোবিজে অভিষেক ঘটে নায়লা নাঈমের। এরপর পোশাকের মডেল হিসেবে দীর্ঘ সময় কাজ করেন। তবে এখন ব্যস্ত চিকিৎসা পেশায়।


দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন