বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

দ্বিতীয় সন্তানের বাবা হলেন আরবাজ খান

দ্বিতীয় সন্তানের বাবা হলেন আরবাজ খান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বলিউড সুপারস্টার সালমান খানের ভাই, অভিনেতা আরবাজ খান দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। আরবাজ ও তাঁর স্ত্রী সুরা খান ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।

শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন সুরা। আরবাজ-সুরা দম্পতির প্রথম সন্তানকে স্বাগত জানাতে এদিন গোটা খান পরিবার অপেক্ষার প্রহর গুনছিল। আজ সেই অপেক্ষা শেষ হলো।

সূত্রের মাধ্যমে ইন্ডিয়া টুডে জানিয়েছে, রোববার (৫ অক্টোবর) এই দম্পতি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সালমান খানও পরিবারের সঙ্গে আনন্দের এই সময়টা উদযাপন করতে ছুটে এসেছেন।

এর আগে, গতকাল মুম্বাইয়ের খর এলাকার সেই হাসপাতালের বাইরে আরবাজ-সুরাকে দেখা যায়। এ সময় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন ফোনে ব্যস্ত আরবাজ খান। সেই ছবি ইতিমধ্যেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। 

এদিকে, বেশ কয়েকদিন আগেই সুরার জমজমাট সাধের অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত ছিলেন সালমান খান, সোহেল খান, আরহান খান, অর্পিতা খান ও আরবাজ খান প্রমুখ। এদিন হলুদ রঙের ম্যাচিং পোশাকে সেজেছিলেন সুরা ও আরবাজ।

২০২৩ সালে এই দম্পতির চারহাত এক হয়েছিল। বিয়ের বছর ঘোরার পরপরই সুরার সন্তানসম্ভবার গুঞ্জন চাউর হয়। এবার ঘরে এল নতুন অতিথি।


রে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন