শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ফিল্মফেয়ার উৎসবে সব আলো ছাপিয়ে ‘লাপাতা লেডিস’

    ফিল্মফেয়ার উৎসবে সব আলো ছাপিয়ে ‘লাপাতা লেডিস’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আহমেদাবাদের কঙ্করিয়া লেকের ঝলমলে রাত যেন রূপকথার মঞ্চে পরিণত হয়েছিল। শনিবার (১১ অক্টোবর) ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে তারাদের মেলা বসেছিল ই কে এ এরিনায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান, সঙ্গে করণ জোহর ও মণীশ পল। হাস্যরস, আবেগ এবং গ্ল্যামারে ভরপুর ছিল পুরো সন্ধ্যা। তবে সব আলোকে ছাপিয়ে এবারের আসরের মধ্যমণি হয়ে উঠল কিরণ রাও পরিচালিত সিনেমা ‘লাপাতা লেডিস’। সেরা চলচ্চিত্রসহ ১৩টি পুরস্কার জিতে ছবিটি স্থাপন করল এক অনন্য নজির।

    ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মূল আকর্ষণ ছিল সেরা অভিনেতার পুরস্কার ভাগ করে নেওয়া। সেরা অভিনেতা (পুরুষ) বিভাগে অভিষেক বচ্চন (আই ওয়ান্ট টু টক) এবং কার্তিক আরিয়ান (চন্দু চ্যাম্পিয়ন) যৌথভাবে এই পুরস্কার জিতেছেন। সেরা অভিনেত্রী (নারী) হয়েছেন আলিয়া ভাট (জিগরা)।

    সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘লাপাতা লেডিস’। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন কিরণ রাও (লাপাতা লেডিস)। অন্যদিকে, ক্রিটিক্স অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম বিভাগে বিজয়ী হয়েছেন সুজিৎ সরকার (আই ওয়ান্ট টু টক’। ‘লাপাতা লেডিস’-এর দখলে গেছে ১৩টি ট্রফি। সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালক ছাড়াও ছবিটি আরও একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতেছে।

    সেরা সহ-অভিনেতা (পুরুষ) বিভাগে বিজয়ী রবি কিষাণ, সেরা সহ-অভিনেত্রী (মহিলা) ছায়া কদম, সেরা ডেবিউ অভিনেত্রী (মহিলা) নিতাংশী গোয়েল। সেরা চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন স্নেহা দেসাই। সেরা সঙ্গীত অ্যালবাম, ব্যাকগ্রাউন্ড স্কোর ও লিরিক্সের জন্য পুরস্কার পেয়েছেন রাম সম্পথ ও প্রশান্ত পাণ্ডে। সেরা প্লেব্যাক সিঙ্গার (পুরুষ) বিভাগে জয়ী অরিজিৎ সিং। সেরা পোশাক পরিকল্পনার জন্য পুরস্কার পেয়েছেন দর্শন জালান।

    অন্যান্য উল্লেখযোগ্য বিজয়ীদের মধ্যে রয়েছেন রাজকুমার রাও (শ্রীকান্ত) — ক্রিটিক্স সেরা অভিনেতা (পুরুষ), এবং প্রতিভা রান্তা (লাপাতা লেডিস) — ক্রিটিক্স সেরা অভিনেত্রী (মহিলা)। সেরা অ্যাকশন বিভাগে পুরস্কার জিতেছে ‘কিল’ (সিয়ং ওহ ও পরভেজ শাইখ)।

    সেরা ডেবিউ পরিচালক হয়েছেন কুণাল খেমু (ম্যাডগাঁও এক্সপ্রেস) ও আদিত্য সুহাস জামভালে (আর্টিকেল ৩৭০’। আজীবন সম্মাননা পেয়েছেন জিনাত আমান ও শ্যাম বেনেগাল (মরণোত্তর)।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন