শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • হলিউড-রাজনীতির জুটি? ট্রুডো ও পেরির ঘনিষ্ঠ ছবি ভাইরাল

    হলিউড-রাজনীতির জুটি? ট্রুডো ও পেরির ঘনিষ্ঠ ছবি ভাইরাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও হলিউডের জনপ্রিয় গায়িকা কেটি পেরি আবারও আলোচনায় আসলেন। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার উপকূলে এক বিলাসবহুল ইয়টে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। মার্কিন গণমাধ্যম ডেইলি মেইল-এর প্রকাশিত ছবিতে দেখা যায়, পেরি কালো সুইমসুট পরে আছেন, আর পাশে রয়েছেন ট্রুডো।

    ছবিতে দেখা যায় দুজনকে চুম্বন করছেন আলিঙ্গন করে। ট্রুডোকে দেখা যায় পেরির কোমর জড়িয়ে ধরে আছেন। ছবিগুলো ধারণ করা হয়েছে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমটিকে বলেন, তারা হঠাৎ একটি পর্যটক নৌকার পাশে এসে থামেন। এরপর দুজনকে একে অপরকে জড়িয়ে ধরে চুম্বন করতে দেখা যায়। শুরুতে বুঝতে পারিনি কে, পরে ট্রুডোর হাতে থাকা ট্যাটু দেখে চিনে ফেলি।

    কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর সম্পর্কের গুঞ্জন প্রথম শোনা যায় জুলাই ২০২৫-এ, যখন তাদের মন্ট্রিয়লের একটি রেস্তোরাঁয় ডিনার করতে দেখা যায়। পরবর্তী সময়ে ট্রুডোকে পেরির কানাডা সফরের সময় তার ‘লাইফটাইমস টুর’-এর কনসার্টেও দেখা যায়। সর্বশেষ ইয়টের ঘনিষ্ঠ ছবিগুলো তাদের সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে।  

    প্রসঙ্গত, জাস্টিন ট্রুডো ২০২৩ সালে তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডোর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটান। তাদের তিন সন্তান জেভিয়ার (১৭), এলা-গ্রেস (১৬) ও হ্যাড্রিয়েন (১১)। অন্যদিকে, কেটি পেরি সম্প্রতি অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সাত বছরের সম্পর্ক ও ছয় বছরের বাগদানের ইতি টেনেছেন। তাদের ৫ বছর বয়সি একটি এক কন্যাসন্তান রয়েছে।

    জাস্টিন ট্রুডো ও কেটি পেরির প্রেম নিয়ে আলোচনা চললেও এই সম্পর্ক নিয়ে কেউই এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে সাম্প্রতিক ছবিগুলোই যেন ইঙ্গিত দিচ্ছে, তাদের সম্পর্ক কেবল গুজব নয়।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন