বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

পারফিউম লেয়ারিংয়ের মজা: তাসনিয়া ফারিণ

পারফিউম লেয়ারিংয়ের মজা: তাসনিয়া ফারিণ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ, অভিনয় দক্ষতার পাশাপাশি তার রুচি ও ব্যক্তিত্ব দিয়ে ভক্তদের মুগ্ধ করছেন। সম্প্রতি তিনি একটি পারফিউম ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে শোরুম উদ্বোধনে উপস্থিত হয়ে পারফিউমের প্রতি নিজের পছন্দ ও অভিজ্ঞতা শেয়ার করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তাসনিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী সাবিলা নূর। অনুষ্ঠানে ফারিণ বলেন, আমি ভীষণ খুশি যে এই আয়োজনের অংশ হতে পেরেছি।

পারফিউম ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি জানান, পারফিউম অনেক ধরনের হয় – রোল অন, স্প্রে, মিস্ট বা উড। আমি ব্যক্তিগতভাবে লেয়ারিং করতে পছন্দ করি। মানে শুধু একটি নয়, দুই-তিনটা পারফিউম একসঙ্গে ব্যবহার করলে ভিন্নরকম ঘ্রাণ তৈরি হয়। একটি ফেড হয়ে গেলে অন্যটার সুগন্ধ টিকে থাকে। এটি মিক্স অ্যান্ড ম্যাচ করার মতো।

পারফিউম উপহার পাওয়ার বিষয়েও তাসনিয়া বলেন, একটি পারফিউম উপহার পাওয়া সত্যিই দারুণ লাগে। এতে দেয়ার মানুষের রুচি বোঝা যায়। অনেক সময় এমন পারফিউম এত ভালো লাগে যে পরে নিজেই কিনে ব্যবহার করি। অন্যের পছন্দ থেকেও নতুন ধারণা পাওয়া যায়।

তিনি আরও বলেন, আমি সবসময় নিজের মুড ও ব্যক্তিত্ব অনুযায়ী পারফিউম বেছে নিই। কারণ পারফিউম শুধু ঘ্রাণ নয়, এটি এক ধরনের আত্মপ্রকাশও।

উল্লেখ্য, এই অনুষ্ঠানে সাবিলা নূরও পারফিউম সম্পর্কে তার নিজস্ব মত প্রকাশ করেছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন