শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নস্ট্যালজিয়ায় মন ভিজল ভক্তদের, ভাইরাল শাহরুখ-কাজলের পারফরম্যান্স

    নস্ট্যালজিয়ায় মন ভিজল ভক্তদের, ভাইরাল শাহরুখ-কাজলের পারফরম্যান্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের কিং শাহরুখ খান ও কাজলের জুটির জাদু যে এখনো অম্লান, তার প্রমাণ মিলল সম্প্রতি আমেদাবাদের এক জমকালো অনুষ্ঠানে। বহু জনপ্রিয় সিনেমায় একসঙ্গে দেখা পাওয়া এই জুটি মঞ্চে হাজির হয়ে ফিরিয়ে আনলেন পুরোনো দিনের স্মৃতি। ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ থেকে শুরু করে ‘কুছ কুছ হোতা হ্যায়’—নিজেদের জনপ্রিয় গানগুলোর তালে নাচে মেতে ওঠেন শাহরুখ-কাজল। দর্শকদের উচ্ছ্বাসে তখন যেন হারিয়ে গিয়েছিল সময়।

    আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নস্ট্যালজিয়ায় ভাসছেন নেটিজেনরা। নব্বইয়ের দশক থেকে আজও দর্শকদের মাতিয়ে রাখা ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’ এবং ‘লাড়কি বাড়ি আনজানি হ্যায়’-এর মতো গানের সঙ্গে পারফরম্যান্স দেন তারা। 

    পুরোনো দিনের চেনা মেজাজে হাঁটু মুড়ে বসে কাজলের হাতে ফুলও তুলে দেন ‘কিং খান’। এরপরেই মঞ্চে দুই বন্ধুর আলিঙ্গনের মুহূর্তে ছুটে এসে তাতে সামিল হন পরিচালক করণ জোহরও।

    সেই ছবি ও ভিডিও নিয়েই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর আলোচনা। অনেকেই দাবি তুলেছেন, ফের একবার বড় পর্দায় শাহরুখ–কাজলের জুটিকে দেখতে চান তারা।

    প্রসঙ্গত, ১৯৯৩ সালে ‘বাজিগর’ সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ–কাজল। এরপর বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তারা। তবে ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘দিলওয়ালে’ ছবিতে শেষবার জুটি বেঁধেছিলেন এই দুই তারকা। 

    দশক পেরিয়ে ফের শাহরুখ–কাজল জুটিকে একসঙ্গে দেখা যাবে কি না, সে উত্তর দেবে সময়। তবে আপাতত সে সব নিয়ে না ভেবে নস্ট্যালজিয়ায় ব্যস্ত তাদের অগণিত অনুরাগী।


    দৈএনকে/ জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন