বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • বিরতির ইতি, ছোট পর্দায় ফিরলেন স্বস্তিকা

    বিরতির ইতি, ছোট পর্দায় ফিরলেন স্বস্তিকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিনেমার ঝলক আর ওয়েব সিরিজের জনপ্রিয়তা শেষে আবারও ছোট পর্দায় ফিরছেন ওপার বাংলার পরিচিত মুখ, জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। এক সময় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ভজ গোবিন্দ’-এর মাধ্যমে তিনি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন।

    সেই সাফল্যের পথ ধরে বড় পর্দা ও ডিজিটাল প্ল্যাটফর্মেও দাপিয়ে বেড়াচ্ছিলেন এই অভিনেত্রী। কিন্তু এবার দীর্ঘ বিরতির পর আবারও ধারাবাহিকে ফেরার সিদ্ধান্ত নিলেন তিনি, আর তা-ও সেই স্টার জলসার হাত ধরেই।

    ২০২৪ সালে ‘চালচিত্র’, ‘আলাপ’-এর মতো সিনেমা কিংবা ২০২৩ সালে ব্লকবাস্টার ‘ফাটাফাটি’-তে নেতিবাচক চরিত্রে অভিনয়ের মাধ্যমে স্বস্তিকা যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনই 'গভীর জলের মাছ', 'খুঁজেছি তোকে রাত বেরাতে' (মুক্তির অপেক্ষায়), বা 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-এর মতো ওয়েব সিরিজেও তিনি নজর কেড়েছেন ডিজিটাল প্ল্যাটফর্মের দর্শকদের।

    তবে এত সফলতা, খ্যাতি এবং ব্যস্ততার মধ্যেও স্বস্তিকার এই ছোট পর্দায় ফেরা বেশ তাৎপর্যপূর্ণ। এর আগে জি বাংলার ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’-তে অভিনয় করার পর তিনি দৃঢ়ভাবে ঘোষণা দিয়েছিলেন, আর ধারাবাহিকে নয়! সেই সিদ্ধান্ত থেকেই সরে এলেন অভিনেত্রী।

    কিন্তু কেন এই পরিবর্তন? স্বস্তিকা জানাচ্ছেন, চরিত্রটি তার মন কেড়ে নিয়েছে। তিনি বলেন, ‘মনের মতো চরিত্র হলে সব সিদ্ধান্তই বদলানো যায়।’ দীর্ঘ আট বছর পর তিনি ফের স্টার জলসার পর্দায় ফিরছেন ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ শিরোনামের একটি নতুন ধারাবাহিকে। এখানে নাম ভূমিকায় 'বিদ্যা ব্যানার্জি' চরিত্রে অভিনয় করবেন তিনি।

    জানা গেছে, এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে নতুন এই ধারাবাহিকের শুটিং। যদিও স্বস্তিকা দত্ত ছাড়া অন্য কোনো চরিত্রের নাম বা কখন থেকে এটি সম্প্রচার হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। দর্শক এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'-কে ছোট পর্দায় দেখার জন্য।


    দৈএনকে/ জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন