শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সোনার দামে নতুন রেকর্ড: এক আউন্স ৪,১০০ ডলার ছাড়ালো

    সোনার দামে নতুন রেকর্ড: এক আউন্স ৪,১০০ ডলার ছাড়ালো
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্ববাজারে সোনার দাম হু হু করে বেড়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ৪,১০০ ডলার ছাড়িয়েছে।

    বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণে দেশের বাজারেও সোনার দাম কয়েক দফায় বাড়ানো হয়েছে। এতে দেশের বাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

    তবে বিশ্ববাজারে দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকায় যে কোনো সময় দেশের বাজারে আবার সোনার দাম বাড়ানো হতে পারে। এতে দেশের বাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে।

    তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত জুলাই মাসে থেকেই বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে। তবে গত দুই মাসে দাম বাড়ার পাল্লায় নতুন করে হাওয়া লেগেছে। দুই মাসের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ৮০০ ডলারের বেশি।

    বিশ্ববাজারে অস্বাভাবিক দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি দেশের বাজারেও কয়েক দফায় সোনার দাম বাড়ানো হয়েছে। এতে কয়েক দফায় সর্বোচ্চ দামের নতুন করের্ড সৃষ্টি হয়েছে। সর্বশেষ গতকাল ঘোষণা দিয়ে আজ মঙ্গলবার থেকে সোনার নতুন দাম কার্যকর করা হয়েছে।

    সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৪ হাজার ৬১৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৪ হাজার ৪০৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৪ হাজার ৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

    এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৩ হাজার ৬৭৬ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৩ হাজার ২১৯ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।

    দেশের বাজারে সোনার এই দাম যখন নির্ধারণ করা হয় সে সময় বিশ্ববাজারে এক আউন্স সোনার দাম ৪ হাজার ৯০ ডলারের মতো ছিলো। তবে এখন বিশ্ববাজারে সোনার দামে বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে। এতে সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড। সেই সঙ্গে ইতিহাসে প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ৪ হাজার ১০০ ডলারের মাইলফলক স্পর্শ করেছে।

    এ প্রতিবেদন লেখার সময় প্রতি আউন্স সোনার দাম ৩০ ডলার বেড়ে ৪ হাজার ১৫৮ ডলারে উঠেছে। বিশ্ববাজারে এর আগে কখনো এক আউন্স সোনার দাম এতো হয়নি।

    সোনার পাশাপাশি বিশ্ববাজারে হু হু করে বাড়ছে রূপার দাম। প্রতি আউন্স রূপার দাম ৫২ সেন্ট বেড়ে ৫২ ডলার ৯৪ সেন্টে উঠে এসেছে। বিশ্ববাজারে দাম বাড়ায় রূপার দাম দেশের বাজারেও বাড়ানো হয়েছে।

    ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ১ হাজার ২২৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২০৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ১ হাজার ৩ টাকা বাড়িয়ে ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ৭৪৬ টাকা বাড়িয়ে ৩ হাজার ৮০২ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল ঘোষণা দিয়ে আজ থেকে রূপার নতুন দাম কার্যকর করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন