বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • লালন উৎসবে গাইবেন দেশের নামী শিল্পীরা

    লালন উৎসবে গাইবেন দেশের নামী শিল্পীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফকির লালন সাঁই ছিলেন অসাম্প্রদায়িকতা ও মানবতার এক উজ্জ্বল প্রতীক। তার জীবন ও দর্শন যুগে যুগে মানুষের মধ্যে সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার বার্তা পৌঁছে দিয়েছে। শুধু বাংলা ভাষাভাষী মানুষ নয়, বিশ্বজুড়েই তার চিন্তাধারা মানবিক হৃদয়ে নাড়া দিয়েছে।

    আগামী ১৭ অক্টোবর লালনের ১৩৫ তম তিরোধান দিবস। দিবসটি উপলক্ষ্যে উপলক্ষে কুষ্টিয়া ও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে লালন উৎসব। সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, এবারের লালন উৎসব হবে ভক্ত, সাধক আর শিল্পীদের মিলনমেলা।

    আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী চলবে উৎসব। আখড়াবাড়িতে দিনভর ভাবগীতির সুর, আলাপ, দর্শনচর্চা আর মাটির গন্ধে ভরে উঠবে ছেউড়িয়ার লালন ধাম। টুনটুন বাউল, সুনীল কর্মকার, রওশন ফকির, লতিফ শাহসহ গাইবেন সারাদেশ থেকে আগত বাউল- ফকিররা।

    কুষ্টিয়ার পাশাপাশি ১৮ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানেও আয়োজিত হবে লালন উৎসব। উৎসবে লালনের গান পরিবেশন করবেন ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, লালন ব্যান্ড, নীরব এন্ড বাউলস, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহী, সমগীতসহ আরও অনেক শিল্পী ও গানের দল।

    কালজয়ী মহাসাধক লালনের বাণী আর সুরের গহীনে ডুব দিতে চাইলে চলে আসুন কুষ্টিয়ার ছেউড়িয়ার লালন ধামে বা যুক্ত হতে পারেন ঢাকার আয়োজনে।


    দৈএনকে/ জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন