বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • মানুষের মুখ, এআইয়ের ম্যাজিক—নতুন মিউজিক ভিডিওয় চমক

    মানুষের মুখ, এআইয়ের ম্যাজিক—নতুন মিউজিক ভিডিওয় চমক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের মতো এআই-নির্ভর ভিডিও কনটেন্ট তৈরিতে পিছিয়ে নেই বাংলাদেশ। প্রথমবারের মতো দেশে নির্মিত হয়েছে একটি সিনেম্যাটিক মিউজিক ভিডিও, যা পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি। এতে শিল্পীদের মুখের আসল অভিব্যক্তি ও রূপ বজায় রাখা হয়েছে।

    গানের শিরোনাম ‘নিঝুম রাত’। গেয়েছেন কণ্ঠশিল্পী সুজান আফজাল। গায়কের কথা ও সুরে সংগীত পরিচালনা করেছেন নমন। সম্প্রতি গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে। পাশাপাশি শোনা যাবে দেশি-বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মে। গান-ভিডিও প্রকাশ্যে আসতেই ভিন্ন মাত্রার এই মিউজিক ভিডিও শ্রোতামহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে।

    এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী সুজান আফজাল বলেন, সম্পূর্ণ এআই দিয়ে নিখুঁতভাবে গানের ভিডিও নির্মিত হয়েছে। সকল চিত্রায়ণ একদমই রিয়েল ক্যারেক্টর ইমেজ দিয়ে এডিটিং হয়েছে। এমন রিয়েল ক্যারেক্টর ইমেজ ভিক্তিক সিনেম্যাটিক ভিডিও দিয়ে বাংলাদেশে এআই ভিক্তিক মিউজিক ভিডিওর আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আমরাই প্রথম এমন মিউজিক ভিডিও তৈরি করেছি। আশা করছি, দর্শকদের পছন্দ হবে।

    এ প্রসঙ্গে সংগীত পরিচালক নমন বলেন, গানটি মেলোডি ঘরানার। গানের সঙ্গে সামঞ্জস্য মিলিয়েই এমন সিনেম্যাটিক মিউজিক ভিডিও বানানো হয়েছে৷ এআই ভিক্তিক এমন মেইনস্ট্রিম ভিডিও সম্পাদন করা বড় চ্যালেঞ্জ ছিল। এমন ধরনের চ্যালেঞ্জ নিয়ে সুজান আফজালের কাজ করতে ভালো লাগে। আর এই ভালো লাগা থেকেই এমন একটি মিউজিক ভিডিও বানানো সম্ভব হয়েছে। আশা করি, সকল শ্রোতাদের কাছে গানটি গ্রহণ যোগ্যতা পাবে।

    ভিডিওটির গ্রাফিক্স, কালার গ্রেডিং, এডিটিং সব কিছুই কণ্ঠশিল্পী সুজান আফজাল নিজেই করেছেন। এছাড়া গানে গিটার বাজিয়েছেন শামসুজ্জামান জামান। গানটির মিউজিক কম্পোজিশন, মিক্সিং, মাস্টারিং করেছেন সংগীত পরিচালক নমন।

    এর আগে সুজান আফজালের ‘আঁধার পেড়িয়ে’ নামে একটি একক অ্যালবাম মুক্তি পেয়েছে। এরপর বেশ কিছু একক গান বের হয়।


    দৈএনকে/ জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন