বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা মা হওয়ার পথে

    বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা মা হওয়ার পথে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডে ফের আলোচনার কেন্দ্রে সোনাক্ষী সিনহা। সম্প্রতি মুম্বাইয়ের এক ঝলমলে অনুষ্ঠানে স্বামী জহির ইকবালের সঙ্গে উপস্থিত হওয়ার পর সোশ্যাল মিডিয়া ও নেটদুনিয়ায় একটাই প্রশ্ন ছড়িয়েছে—ফের মা হতে চলেছেন কি এই বলিউড অভিনেত্রী?

    গত ১৪ অক্টোবর ওই অনুষ্ঠানে সোনাক্ষীকে দেখা যায় ঢিলেঢালা সাদা-লাল মিশ্রিত অনারকলি চুড়িদার এবং সিঁথিতে সিঁদুর পরিহিত অবস্থায়। নেটিজেনরা দাবি করছেন, স্ফীত পেটে ঢাকতেই এমন ঢিলেঢালা পোশাক পরেছেন সোনাক্ষী। অনুষ্ঠানে বারবার ওড়না দিয়ে নিজের পেট ঢাকার চেষ্টা করেছেন বলেও মনে করছেন অনেকে। এছাড়াও, তার চোখে-মুখে এক ধরনের মাতৃত্বের উজ্জ্বলতা ধরা পড়েছে বলেও মন্তব্য উঠেছে নেটমাধ্যমে।

    সোনাক্ষী ও জহিরের বিয়ে হয় ২০২৪ সালের ২৩ জুন। বিয়ের কিছু মাস পরেই অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল, যা অভিনেত্রী নিজেই অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, আমি অন্তঃসত্ত্বা নই, আমি শুধু মোটা হয়ে গিয়েছি। এরপরও মাঝে মাঝে এই গুঞ্জন আবার ফিরে এসেছে, যা সোনাক্ষী ও জহির হাসিমাখা প্রতিক্রিয়ায় উড়িয়ে দিয়েছেন।

    তবে এবার অনুরাগীদের বিশ্বাস, এইবার নিশ্চয়ই খবরটি সত্যি। সোশ্যাল মিডিয়ায় একাধিক নেটাগরিক মন্তব্য করেছেন, সোনাক্ষীর চোখেমুখের ঔজ্জ্বল্যই বলে দিচ্ছে, তিনি অন্তঃসত্ত্বা। অন্যরা বলছেন, হাতে হাত রেখে অনুষ্ঠানে এসেছেন তারা, সোনাক্ষীর পোষাক এবং আচরণ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে নতুন সদস্য আসছে তাদের পরিবারে।

    এখন পর্যন্ত সোনাক্ষী বা জহির এই গুঞ্জন সম্পর্কে কোনো প্রতিক্রিয়া দেননি। তবে এই নতুন খবরটি বলিউড প্রেমীদের মধ্যে ইতিমধ্যেই বড় আলোচনা শুরু করেছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন