বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • শাহরুখের মেয়ে ও অমিতাভের নাতির ভিডিও ভাইরাল, শুরু হলো নতুন গুঞ্জন

    শাহরুখের মেয়ে ও অমিতাভের নাতির ভিডিও ভাইরাল, শুরু হলো নতুন গুঞ্জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডে নতুন গুঞ্জন: শাহরুখ খানের মেয়ে সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দার সম্পর্ক নিয়ে আলোচনা। মুম্বাইয়ের ফ্যাশন ডিজাইনার মনিশ মালহোত্রার দীপাবলি পার্টি থেকে ফাঁস হওয়া এক ভিডিওতে দেখা যায়, ‘দ্য আর্চিস’ জুটি একসঙ্গে ‘কাজরা রে’ গানে নাচছেন। মুহূর্তে ভাইরাল হওয়া সেই ভিডিও নতুন করে প্রেমের গুঞ্জন শুরু করেছে।

    ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, ভিডিওতে দেখা যায়, অগস্ত্যার পাশে কালো পোশাকে নাচছেন সুহানা, আর ঠিক পাশে রয়েছেন অগস্ত্যার মা শ্বেতা বচ্চন। ফ্যাশন ইনফ্লুয়েন্সার সাক্ষী সিন্ধওয়ানি ইনস্টাগ্রামে শেয়ার করা ক্লিপে দেখা যায়, তিনি নিজে গানের তালে নাচছেন, কিন্তু পেছনে চোখে পড়ে সুহানা ও অগস্ত্যাকে। নেটিজেনরা মুহূর্তেই বিষয়টি ধরতে পেরে উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

    এরপরেই দুজনকে দেখা গেছে ভিক্রম ফাডনিসের ৩৫তম বার্ষিক ফ্যাশন শোতেও, যেখানে ছিলেন জয়া বচ্চন, শ্বেতা বচ্চন ও নভ্যা নভেলি নন্দা। কালো শাড়িতে অপরূপা সুহানা আর কালো কুর্তায় অগস্ত্যা দুজনকে পাশাপাশি বসে শো উপভোগ করতে দেখা যায়। এই ঘনিষ্ঠ উপস্থিতির পর থেকেই বলিউড মহলে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে। তবে দুজনের কেউই এখনো পর্যন্ত প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি।

    জয়া আখতারের পরিচালনায় ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে ২০২৩ সালে দুজনেরই বলিউডে অভিষেক হয়। প্রথম সিনেমায়ই তারা নজর কাড়েন তরুণ প্রজন্মের মধ্যে। অগস্ত্যা নন্দা শিগগিরই দেখা দেবেন ‘ইক্কিস’-এ, আর সুহানা প্রস্তুত হচ্ছেন বাবার সঙ্গে বড় পর্দায় হাজির হতে ‘কিং’ সিনেমার মাধ্যমে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন