বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • মায়ের নাচে বিব্রত মালাইকার ছেলে আরহান

    মায়ের নাচে বিব্রত মালাইকার ছেলে আরহান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের সাবেক দম্পতি মালাইকা অরোরা ও আরবাজ খানের একমাত্র সন্তান আরহান খান। বহু বছর আগে তাদের বিচ্ছেদ হলেও আরহান থাকেন মায়ের সঙ্গেই।

    এদিকে, সম্প্রতি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নতুন জীবনে পা রেখেছেন অভিনেতা আরবাজ খান। ৫৮ বছর বয়সে আবারও বাবা হয়েছেন তিনি। আর এই আনন্দঘন মুহূর্তে হাসিমুখে নবজাতক বোনকে দেখতে গেছেন তার ছেলে আরহান খান।

    সদ্য মুক্তি পেয়েছে রাশমিকা মান্দানা অভিনীত ‘থাম্মা’র বিশেষ নাচের দৃশ্য। সাংবাদিকদের সামনে রাশমিকার সঙ্গে মালাইকাও ‘পারফর্ম’ করেছেন। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই আইটেম গান প্রসঙ্গে মালাইকা বলেন, আমার ছেলে ‘পয়জন বেবি’ দেখেছে। ও তো সমালোচনা করতে ছাড়ে না। সটান বলেছে— তুমি এ রকমও নাচতে পার না। আরহানকে নিয়ে বক্তব্য জানানোর পরেই যদিও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, ছেলে এভাবেই তার সঙ্গে ঠাট্টা করেন।

    মায়ের মতো আরহানও খুব ভালো নাচতে পারেন, গর্বের সঙ্গে জানিয়েছেন মালাইকা অরোরা। মা-ছেলে বাড়িতে থাকলে ‘মুন্নি বদনাম হুই’ চালিয়ে একসঙ্গে নাচেন। মায়ের এই গুণ ছেলে পেয়েছেন, তাতে বেজায় খুশি মালাইকা। অনেক দিন পর ‘পয়জন বেবি’র মতো আইটেম গানে নাচতে দেখা গেল অভিনেত্রী-নৃত্যশিল্পীকে। মালাইকাও পুরোনো ধারায় ফিরতে পেরে খুশি। 

    অভিনেত্রী জানিয়েছেন, আগে প্রায়ই এই বিশেষ ধারার নাচের মাধ্যমে পর্দায় আসতেন তিনি। মাঝে লম্বা বিরতি নিয়েছিলেন। 

    মায়ের ওপরে ছেলের নীতিপুলিশি নতুন নয়। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে থাকার সময়ে মালাইকাকে সামাজিকমাধ্যমে নানা কটাক্ষ সহ্য করতে হতো। সেই সময়েও আরহান মাকে নানা কথা বলেছেন। প্রকাশ্যে জানিয়েছিলেন, মায়ের এই সম্পর্কের কারণে তাকে নাকি বন্ধুদের কাছ থেকে অনেক কথা শুনতে হয়।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন